ক্যাটাগরি

রক্ত জমাট: অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে এবার অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

অ্যাস্ট্রজেনেকার টিকাই ওই নারীর শরীরে রক্ত জমাট বাঁধার কারণ বলে ধারণা করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা ওই নারী গত ৮ এপ্রিল টিকা নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ‘থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন’ (টিজিএ) জানায়, এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর সেখানে আরও দুইজনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার টিকার নিরাপত্তা বিষয়ক নজরদারি সংস্থা […]

ইরানের নাতাঞ্জ পরমাণুক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু

ইরানের প্রধান পরমাণু কর্মকর্তা আলি আকবর সালেহি শুক্রবার একথা জানিয়েছেন। নাতাঞ্জে ঘটা ওই বিস্ফোরণের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের আনবিক শক্তি কেন্দ্রের প্রধান সালেহি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে বলেছেন, ‘‘আমরা প্রতি ঘণ্টায় নয় গ্রাম করে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছি।” “কিন্তু আমাদেরকে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে…প্রতিঘণ্টায় উৎপাদন পাঁচ গ্রামে নামিয়ে আনতে […]

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অপেক্ষায় বাইডেন

যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর বাইডেনের সঙ্গে এটিই হবে প্রথম কোনও বিশ্বনেতার  সাক্ষাৎ। শুক্রবার দুই নেতার বৈঠকে বসার কথা রয়েছে। একদিনের এ বৈঠকে চীনের বাড়তে থাকা প্রভাব, মানবাধিকার ইস্যু, হংকং এবং শিনজিয়াং পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করতে পারেন, বলছেন কর্মকর্তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাইডেনের বৈদেশিক নীতির মূলে আছে মিত্রতার বন্ধন দৃঢ় করা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা […]

মিয়ানমারে জান্তা বিরোধী ‘ঐক্য সরকার’ গঠন

অভ্যুত্থানে উৎখাত হওয়া পার্লামেন্ট সদস্য, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের নেতা এবং জাতিগত সংখ্যালঘু নেতাদের নিয়ে এ সরকার গঠন করা হয়েছে। তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। অভ্যুত্থানের পর লাখ লাখ মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রপন্থি নেতা […]

মিয়ানমারে জান্তাবিরোধী ‘জাতীয় ঐক্যে সরকার’

অভ্যুত্থানে উৎখাত হওয়া পার্লামেন্ট সদস্য, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের নেতা এবং জাতিগত সংখ্যালঘু নেতাদের নিয়ে এ সরকার গঠন করা হয়েছে। তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। অভ্যুত্থানের পর লাখ লাখ মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রপন্থি নেতা […]

হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইয়ের কারাদণ্ড

হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছিলেন। সেই সাজা তিন মাস কমিয়ে ১২ মাস করা হয়েছে। একই মামলায় হংকংয়ের বৃহত্তম বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা মার্টিন লি’কে ১১ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই বছর আগে হংকং টানা সরকারবিরোধী বিক্ষোভে প্রায় অচল হয়ে পড়েছিল। কয়েক মাসের বিক্ষোভ ও সহিংসতার পর ২০২০ […]

জার্মানির কোভিড পরিস্থিতি খুবই গুরুতর: মের্কেল

বিবিসি জানায়, শুক্রবার সকালে পার্লামেন্টের এক অধিবেশনে মের্কেল বলেছেন, “দুঃখজনকভাবে আজ আমাকে আবার বলতে হচ্ছে: পরিস্থিতি গুরুতর, খুবই গুরুতর এবং আমাদের সবারই একে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।” তিনি বলেন, “করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ জার্মানিকে গ্রাস করেছে। স্বাস্থ্যসেবা কর্মীরা সাহায্যের জন্য মরিয়া হয়ে আছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের কর্মীরা একের পর এক বিপদসঙ্কুল পরিস্থিতি থেকে উদ্ধারের আবেদন […]

ভারতে কোভিড-১৯: ওষুধের ঘাটতি, কালোবাজারে ছুটছেন মরিয়া রোগীরা

রাজধানী দিল্লিসহ দেশটির অনেক শহরেই এখন হাসপাতাল বা ওষুধের দোকানে রেমডিসিভির বা টসিলিজুমাব ওষুধ মিলছে না। অথচ দিল্লির তিনজন এজেন্ট বিবিসির প্রতিবেদককে ২৪ হাজার রুপিতে ১০০ মিলিগ্রাম রেমডিসিভির সরবরাহে রাজি হয়েছেন; এই দাম ওষুধটির সরকার নির্ধারিত মূল্যের প্রায় ৫ গুণ। করোনা ভাইরাসে রেমডিসিভির ওষুধের কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও ভারতের চিকিৎসকরা কোভিড রোগীদের আপাতত এ ওষুধই […]

কোভিড-১৯: ভারতে ওষুধের ঘাটতি, মরিয়া রোগীরা কালোবাজারে

রাজধানী দিল্লিসহ দেশটির অনেক শহরেই এখন হাসপাতাল বা ওষুধের দোকানে রেমডিসিভির বা টসিলিজুমাব ওষুধ মিলছে না। অথচ দিল্লির তিনজন এজেন্ট বিবিসির প্রতিবেদককে ২৪ হাজার রুপিতে ১০০ মিলিগ্রাম রেমডিসিভির সরবরাহে রাজি হয়েছেন; এই দাম ওষুধটির সরকার নির্ধারিত মূল্যের প্রায় ৫ গুণ। করোনা ভাইরাসে রেমডিসিভির ওষুধের কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও ভারতের চিকিৎসকরা কোভিড রোগীদের আপাতত এ ওষুধই […]

যুক্তরাষ্ট্রে ফেডএক্সের স্থাপনায় বন্দুকধারীর হামলায় নিহত ৮

বৃহস্পতিবার গভীর রাতে এ গুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে পুলিশ মনে করছে। প্রত্যক্ষদর্শীরা ফেডএক্সের ওই স্থাপনায় একাধিক গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির এ ঘটনা কাছাকাছি বিমানবন্দরের ওপর কোনো প্রভাব ফেলেনি বলে […]