ক্যাটাগরি

মিয়ানমারজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধীদের ‘নীরব ধর্মঘট’

শুক্রবারের এ ধর্মঘটে বাড়িতে থেকেই জান্তাবিরোধী আন্দোলনে নিহত ৭০০র বেশি মানুষকে স্মরণ করতে এবং ঘর থেকে বের হলে কালো কাপড় পরতে বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সেনাশাসনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান ব্যক্ত করেছে; রক্ত দিয়ে, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা […]

কোভিড-১৯: ফ্রান্সে মৃত্যু লাখ ছাড়াল

বিভিন্ন হাসপাতালের তথ্য নিয়ে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধূসর মাইলফলকে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিইওডিইএস ওয়েবসাইটে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০০ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। “এই অগ্নিপরীক্ষা থেকে বের হওয়ার লক্ষ্যে আমাদের সমস্ত শক্তি একত্রিত করা হয়েছে, আমরা কারও চেহারা বা নাম ভুলে […]

নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ ফ্রান্সের

পাকিস্তানজুড়ে ফ্রান্স-বিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে এই সতর্কবার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত ফরাসি দূতাবাস। এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) এক শীর্ষ নেতাকে আটকের ঘটনায় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। নবী মোহাম্মদ (স.) কে নিয়ে ফরাসি কার্টুনের প্রতিবাদে ফ্রান্সের নিন্দা জানিয়ে আয়োজিত সমাবেশের আগে সাদ হুসাইন রিজভি নামের ওই […]

রক্ত জমাট বাঁধা: ইতালিতে ‘অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ৪ জনের মৃত্যু’

বৃহস্পতিবার সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এআইএফএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ২৬ মার্চ পর্যন্ত ইতালিতে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার ৯০ লাখ ৭ হাজার ডোজ টিকা দেওয়া হয়। পরে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে শূন্য দশমিক ৫ শতাংশের দেহে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা […]

সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা এক নির্বাহী আদেশের মাধ্যমে রাশিয়ার ‘ক্ষতিকর কর্মকাণ্ড’রুখে দেওয়ার উদ্দেশ্যে  এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন তাদের এবারের পদক্ষেপ ডজনের ওপর রুশ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে লক্ষ্য করে সাজিয়েছে বলে জানিয়েছে বিবিসি। “রুশ সরকারের নেতাদের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা ১৬টি রুশ প্রতিষ্ঠান […]

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী আন্দোলনের নেতা গ্রেপ্তার

মোটরসাইকেল র‌্যালির নেতৃত্ব দেওয়ার সময় নেতা ওয়াই মো নাইংকে গাড়ি ধাক্কা দিয়ে ফেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তার বন্ধু ও সহকর্মীরা। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকেই বিরোধীরা জান্তা শাসনের বিরুদ্ধে পদযাত্রা, সমাবেশসহ নানাভাবে বিক্ষোভ-আন্দোলন করে আসছে। বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠীর সদস্য উইন জ খিয়াং স্যোশাল মিডিয়ায় বলেছেন, “আমাদের ভাই ওয়াই মো […]

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

শিয়া অধ্যুষিত সদর সিটি জেলার ব্যবহৃত জিনিসপত্র বেচাকেনার একটি মার্কেটে বৃহস্পতিবার এ হামলার ঘটনার ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে ব্যাপক ধোঁয়া দেখা যায়; হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ছুটে আসে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ২০১৭ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার পর বাগদাদে গাড়িবোমা হামলার […]

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান গোপন বৈঠক

বৈঠক সংশ্লিষ্টরা দিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন। তারা জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের কর্মকর্তারা দুবাইয়ে এই বৈঠক করেন। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। ওই বছরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু […]

সৌদি আরবের আরামকো ও ‘প্যাট্রিয়ট’ কাঠামোয় হামলার দাবি হুতিদের

বৃহস্পতিবারের এ হামলায় সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরান সমর্থিত হুতিরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাদের তেল কোম্পানির স্থাপনায় কোনো আগুন বা প্যাট্রিয়ট কাঠামোয় কোনো হামলা হয়েছে বলে নিশ্চিত করা হয়নি। ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি জোট বাহিনী জানিয়েছে, রাতে ও ভোররাতে যে […]

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ওই অঞ্চলের কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিকটবর্তী আরেকটি সামরিক ঘাঁটিতে পৃথক রকেট হামলায় তুরস্কের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এরবিলে মানুষবিহীন ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে জানা প্রথম হামলার ঘটনা এটি। ইরাকে মার্কিন […]