শৃঙ্খলা ভঙ্গ, শওকত মাহমুদকে বিএনপির ‘শোকজ’

গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবে ‘পেশাজীবী সমাজ’ ব্যানারে এক সমাবেশকে কেন্দ্র করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই নোটিস দেওয়া হয়েছে। ২০১৬ সাল থেকে বিএনপিতে ভাইস চেয়ারম্যানের পদে থাকা শওকত মাহমুদ বিএনপির সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক। রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী উনার কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা […]
বাংলাদেশও শ্রীলঙ্কার পথে যায় কি না, শঙ্কায় জি এম কাদের

বুধবার সংসদে সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমরা গর্ব করি মাথাপিছু আয় বেড়েছ, জিডিপির প্রবৃদ্ধি ভালো ইত্যাদি ইত্যাদি। শ্রীলঙ্কার ঘটনাগুলি আমাদের উদ্বিগ্ন করছে। কারণ এদেরও একই ঘটনা।” দক্ষিণ এশিয়ার দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে বিবেচিত শ্রীলঙ্কা এখন বিপুল ঋণের বোঝা আর বিদেশি মুদ্রার অভাবে দেউলিয়া হতে বসেছে। জি এম কাদের বলেন, “এদের প্রধান দুটি খাত […]
হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন খালেদা

টানা ৮১ দিন হাসপাতালে থেকে বাড়িতে ফেরার ৩৪ দিন পর বুধবার পুনরায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। গুলশানের বাড়ি থেকে বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার ওই হাসপাতালে যাওয়ার পর সন্ধ্যায়ই তিনি ফিরে আসেন। এরপর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “উনি অসুস্থ। উনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া […]
সরকারে আওয়ামী লীগ থাকলেই উন্নতি হয়েছে দেশের: শেখ হাসিনা

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাবের ওপর আলোচনায় বুধবার সংসদে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণকে এটাই বলব- যখনই আওয়ামী লীগ সরকারে এসেছে, তখনই বাংলাদেশের উন্নতি হয়েছে। “কারণ আমরা তো বাংলাদেশের সাধারণ জনগণ, মাটির মানুষ- তাদের উন্নতি চাই। আর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় […]
বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, সরকারপ্রধানের পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু বুধবার জাতীয় সংসদ ভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতার পক্ষে তার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
খালেদা জিয়া আবার হাসপাতালে

বুধবার বিকাল সোয়া ৪টায় ঢাকার গুলশানের বাসা থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষার করার পরামর্শ দিয়েছেন। সেজন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে সেই নির্ধারিত টেস্টগুলো করা হবে।” খালেদা জিয়া এই দফায় হাসপাতালে ভর্তি […]
গ্রেপ্তারের পর বিএনপি নেতা ইশরাক কারাগারে

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের শাপলা চত্বরের কাছ থেকে ইশরাককে আটক করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২০ সালে মতিঝিল থানার এক মামলায় আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে ইশরাকের পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। শুনানি শেষে […]
বেহুদা মামলা করে বিচারের মুখে হুদা

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বুধবার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৭ মে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করে দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন এক সময়ের বিএনপি নেতা হুদা। বিচারক তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন বলে দুদকের আইনজীবী এম এ […]
বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মতিঝিলের শাপলা চত্বরের কাছ থেকে ধরে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান শ্রমিক দলের নেতারা। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বুধবার শ্রমিক […]
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। সেজন্য বিকাল ৩টায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরীক্ষার ফলাফল দেখে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে।” এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম ভালো আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে এসব টেস্ট করা হচ্ছে।” ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু […]