ক্যাটাগরি

বাইডেনের চিঠি এসেছে, তারা চুপসে যাবে: হাছান

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, “সেই চিঠিতে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি […]

‘একাত্তরের মত জনযুদ্ধ’ চান গয়েশ্বর

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বতর্মানে যে ফ্যাসিবাদী সরকার আছে, এই সরকারের কাছ থেকে গণতন্ত্র আদায় করতে হলে, এই সরকারের পতন ঘটাতে হলে, সেই একাত্তরের মতই একটা জনযুদ্ধ জরুরি। “একাত্তরের যুদ্ধে অস্ত্রের প্রয়োজন হয়েছিল, আজকে গণতান্ত্রিক যুদ্ধ হয়ত অস্ত্রে হবে না। কিন্তু মানসিকভাবে ঐক্যবদ্ধভাবে, দলমত জাতি-ধর্ম নির্বিশেষে… আমার মনে হয়, পাকিস্তানি সামরিক […]

রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা ‘আবোল-তাবোল’ বকছেন: কাদের

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা। এটা সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার। “সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু […]

রোজায়ও মানুষ শান্তিতে নেই: ফখরুল

রোববার প্রথম রোজায় এতিম ও উলামা-মাশায়েখদের জন্য বিএনপি এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফখরুল বলেন, “আজকে মাহে রমজানের মধ্যেও আমরা শান্তিতে স্বস্তিতে দিন কাটাতে পারছি না। আমাদের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। এলপিজি গ্যাসের দামও টানা বাড়িয়ে চলেছে। “তারা (সরকার) ব্যর্থ বাজার নিয়ন্ত্রণ করতে, তারা ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে। দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা […]

ফের জোট করেও বিএনপি লাভবান হবে না: হাছান

রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা (বিএনপি) ২০১৮ সালের আগেও মোর্চা করেছিল। বাম-ডান, অতিবাম-অতিডান-তালেবান সবাইকে নিয়ে তারা মোর্চা করেছিলো, নির্বাচনেও অংশ নিয়েছিলো। সেই মোর্চার মাধ্যমে ফলাফল মাত্র পাঁচটি আসন। “এবারও তারা মোর্চা করার চেষ্টা করছে, প্রেসিডেন্ট আছে তো সেক্রেটারি নাই, দুইজন নিয়ে দল। সেগুলো নিয়ে তারা মোর্চা করার চেষ্টা করছে। তারা […]

বাস মালিক রাঙ্গাঁকে সংসদে খোঁচা চুন্নুর

আর তা তুলতে গিয়ে নিজের দলের নেতা ও বাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঁঙ্গাকেও খোঁচা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব।  চুন্নু রোববার সংসদে বলেন, “আমার পাশে বসেছেন বাংলাদেশ বাস ওনার্স মালিক সমিতির সভাপতি। ওনাদেরকে বলব- আপনারা মানুষের প্রতি দরদি হন। যে সমস্ত গাড়ি, ব্রেক নেই, পুরনো ইঞ্জিন, রং নেই- এগুলো কেউ দেখে না। আপনারা সরকারের […]

ইলিয়াসকে নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস

সোমবার বিকাল ৩টায় শাহজাহানপুরের বাসা থেকে একটি চিঠি উত্তরার বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দেন দলের কেন্দ্রীয় দপ্তরের এক নেতা। এ বিসয়ে মির্জা আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বক্তব্যের বিষয়ে  জানতে চাওয়া হয়েছিল, আমি তার জবাব মহাসচিবের কাছে পাঠিয়ে দিয়েছি।” তবে চিঠিতে কি লিখেছেন তা বলেননি আব্বাস। গত ১৭ এপ্রিল […]

হেফাজতে ‘সংকট’ সৃষ্টি করে ফায়দা নিচ্ছে সরকার: ফখরুল

সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কমিটি ভেঙে দেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘রাজনৈতিক দল হিসেবে আমরা পুরো বিষয়টাকে মনে করি যে, আজকে এটা সরকারের সৃষ্টি করা। পুরো ক্রাইসিসটা তৈরি করেছে সরকার, এটি তৈরি করে তারা ফায়দা নিচ্ছে।” যার ফলে আমরা দেখছি, লকডাউন যেটা করেছে। এর […]

মহামারী ঠেকানোর কাজ পরিকল্পনাহীন: বামদের সভায় মত

রোববার বাম গণতান্ত্রিক জোটের এই ভার্চুয়াল সভায় দলগুলোর নেতারা ছাড়াও বেশ কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক বক্তব্য রাখেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে অপরিকল্পিত লকডাউন কাজে আসবে না। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও […]

করোনাভাইরাস: দ্বিতীয় টেস্টেও পজিটিভ খালেদা

শনিবার রাতে গুলশানের বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই এবং ভালো আছেন জানিয়ে তিনি বলেন, “আজকে দুপুরে ম্যাডামের করোনাভাইরাস টেস্ট করা হয়েছিল। তার ফলাফল রাতে পেয়েছি, রেজাল্ট পজিটিভ।” আগামী ৪/৫ দিন পর আবার তৃতীয় […]