ক্যাটাগরি

করোনাভাইরাস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউর রহমানের মৃত্যু

তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন তিনি। দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টি্ফোর ডটকমকে বলেন, “করোনায় আক্রান্ত হয়ে উনি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১০টায় তিনি মারা যান।” ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। […]

ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি বৃহস্পতিবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় পাঠানো হয়েছে। বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ পত্রবাহকের মাধ্যমে ওই চিঠি উনার শাহজাহানপুরের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।” দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘নির্দেশে’ […]

‘ভোগের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে, বললেন হাছান মাহমুদ

বৃস্পতিবার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক ওয়েবিনারে তার এই আহ্বান আসে।   আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে জীববৈচিত্রের সমন্বয় জরুরি। কেননা বন ধ্বংস করা হলে প্রাণীকুল বাইরে বেরিয়ে আসবে এবং তাতে মানবজাতি আরো হুমকির মুখে পড়বে। মানুষের কর্মকাণ্ডের কারণেই আজ পরিবেশ তথা পৃথিবী হুমকির মুখে।” তিনি বলেন, “ভোগের […]

হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার

বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাশেমীকে এবং ঢাকা মহানগরের নেতা ও খেলাফত মজলিশের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে গোয়েন্দা পুলিশের দুটি পৃথক দল তাদের […]

মহামারীতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে জাপা চেয়ারম্যানের ক্ষোভ

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী, ততটাই যেন অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে। “দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।” গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ২৭১ জন […]

হেফাজতের তাণ্ডবে পরোক্ষ-প্রত্যক্ষভাবে জড়িত বিএনপি: কাদের

মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “হেফাজতের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে। হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালায়, তার শুধু পৃষ্ঠপোষকতাই নয় বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি।” সহিংসতার ঘটনায় কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা […]

গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা

সোমবার রাতে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমন্ডির বাসায় দেখা করতে যান হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন মাহফুজুল হক ও আতাউল্লাহ হাফেজ্জীসহ বেশ কয়েকজন। হেফাজত নেতারা কেন দেখা করেছেন- জানতে চাইলে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজত নেতাদের যাতে গণগ্রেপ্তার না করা হয়। “তবে আমি তাদের বলেছি, কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। যারা […]

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি জাফরুল্লাহর

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু খোলা চিঠিটি জমা দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন ও জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে। চিঠিতে সরকারের জরুরি কর্তব্য বলে যা বলেছেন জাফরুল্লাহ- # অক্সিজেন, ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী থেকে […]

প্রতিষ্ঠার ৪৯তম বর্ষ উদযাপনে কৃষক লীগ

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কৃষকলীগের সকল কার্যালয়ে একযুগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করে সংগঠনটি। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃষক লীগের প্রতিষ্ঠাতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনের সামনে করোনাভাইরাসের সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ […]

ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে আরেকটি মামলা

ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি পল্টন থানায় এ মামলা করেছেন বলে সোমবার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। তিনি বলেন, “রোববার রাতে মামলাটি হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।” নিজেকে সংগীতশিল্পী এবং আওয়ামী লীগের সমর্থক দাবি করে ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন ধর্মপ্রাণ মুসলমান ও আওয়ামী […]