করোনাভাইরাস: খালেদার অবস্থা ‘স্থিতিশীল’, সিটি স্ক্যানের সিদ্ধান্ত

তাকে হাসপাতালে নেওয়ার দরকার আছে কিনা তা নির্ধারণে দ্রুত ‘সিটি স্ক্যান’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়াকে দেখে আসার পর তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপি চেয়ারপারসসের অবস্থা তুলে ধরে ডা. সিদ্দিকী বলেন, নতুন উপসর্গ বুধবার রাতে উনার একটু জ্বর উঠেছিলো- […]
যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে

রাজধানীতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। দুই দিন আগে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চান এ মামলার […]
দোষারোপের রাজনীতি ছাড়ার আহ্বান ওবায়দুল কাদেরের

এসময় রাজনৈতিক আক্রমণ এবং পারস্পরিক দোষারোপ সঙ্কট আরও ভয়াবহ করে তুলবে বলে মনে করেন তিনি।বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, “বিএনপি কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। বিএনপি যদি এই মহামারীর সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের […]
লকডাউনের নামে ‘ক্র্যাকডাউনে’ সরকার: ফখরুল

বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, “এই লকডাউনকে কেন্দ্র করে তারা (সরকার) একটা ক্র্যাকডাউনে নেমেছে। এই ক্র্যাকডাউনে নেমে তারা সমস্ত বিরোধী দলের নেতা-কর্মী, আমাদের দলের নেতা-কর্মী, অঙ্গসংগঠনের নেতা-কর্মী, অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে।” “ক্র্যাকডাউনের এই সুযোগটা (লকডাউন) নিয়ে তারা (সরকার) বিরোধী দলের বাড়িতে হামলা […]
রোজায় ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া, জানালেন বোন

তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেলিমা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।” তিনি বলেন, “রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে […]
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক মন্ত্রী মতিন খসরু মারা গেছেন

তার জুনিয়র (সহকারী আইনজীবী)ও ভাগ্নে তাসলিম আহমেদ খান সাগর জানিয়েছেন, বুধবার বিকালে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা। মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, […]
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ওবায়দুল কাদেরের

বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের পক্ষে জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানান। ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাস কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।” সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “অদৃশ্য শত্রু […]
টিকার দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ

মঙ্গলবার মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তারা টিকা নেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যুবলীগ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার আবশ্যকতা রয়েছে।… তবে টিকা গ্রহণ করলেই শুধু হবে না, আমাদেরকে অবশ্যই মাস্ক পরা অব্যাহত রাখতে হবে।” শেখ ফজলে শামস পরশ বলেন, “করোনাভাইরাসের টিকা-সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণ […]
নতুন বছরে ‘নতুন বাংলাদেশের’ প্রত্যাশা বিএনপির

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘বাংলা নববর্ষ আগামীকাল শুরু হতে যাচ্ছে। বাংলা নববর্ষ তো আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে গত বছর আমাদের মানুষজন তারা এই উৎসব পালন করতে পারেনি, এবারো […]
হেফাজত নেতা ইলিয়াস ৭ দিনের রিমান্ডে

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসান মঙ্গলবার তার রিমান্ড মঞ্জুর করেন। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মেজবাহ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হেফাজত নেতার পক্ষে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করা হলে […]