ক্যাটাগরি

করোনাভাইরাসমুক্ত খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বাসায় ফিরেছেন

বিকালে স্কয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরার পথে খন্দকার মোশাররফ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীনের কৃপায় করোনা নেগেটিভ ফলাফল আসায় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে বাসায় ফিরছি। “আমি দেশবাসীসহ নেতাকর্মী-সমর্থকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার ও আমার স্ত্রীর জন্য দোয়া করেছেন।” গত ১ এপ্রিল খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের করোনাভাইরাসের […]

পেটে যার ভাত নেই, তাকে ঘরে রাখবেন কীভাবে: ফখরুল

“যারা দিন আনে দিন খায়, তাদের খাওয়ার কী ব্যবস্থা করছেন? এই লোকগুলোকে তো ঘরে রাখতে পারবেন না। যার পেটে ভাত নেই তাকে লকডাউন দিয়ে কী করবেন,” বলেছেন তিনি। সরকার ঘোষিত লকডাউন শুরুর আগের দিন মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও রোগীর সংখ্যা দ্রুত […]

ধর্মের নামে নাশকতাকারীদের ভিডিও দেখে ধরা হচ্ছে: কাদের

মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। সরকার হেফাজতের মামলায় জড়িয়ে বিএনপিকর্মীদের ‘রাজনৈতিকভাবে হয়রানি’ করছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন, তা প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “তাদের এ অভিযোগ গতানুগতিক, এবং সত্য নয়। শেখ হাসিনা সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাসী নয়। শেখ […]

মতিন খসরু ‘লাইফ সাপোর্টে’

তার জুনিয়র (সহকারী আইনজীবী)ও ভাগ্নে তসলিম আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্তারিত কিছু এখনও জানি না। গত রাতে প্রেশার লো ছিল এতটুকু জানি। চিকিৎসকরা ক্লিয়ারলি কিছু বলেনি। “বেলা ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে,এতটুকু জানানো হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে স্যারের জন্য দোয়া চাই।” […]

নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে হেফাজতের পদ ছাড়লেন আব্দুল্লাহ হাসান

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মোদীবিরোধী বিক্ষোভের নামে দেশে যা হয়েছে, তাতে তিনি উদ্বিগ্ন।  “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে, এই স্বাধীনতা একটি সমষ্টিগত অর্জন। স্বাধীনতার সুবিধা এবং স্বাধীনতার আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করার অধিকার সকল নাগরিকের রয়েছে। তাই স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমি বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন […]

খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, জানালেন চিকিৎসক

রোববার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী এ কথা জানান। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত বলব, উনার অবস্থা খুবই স্থিতিশীল। আজকে পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। আমরা আশা করছি, যদি এভাবে আরও এক সপ্তাহ পার হওয়া যায়, তাহলে ইনশাল্লাহ আমরা বিপদ থেকে […]

খালেদার জন্য বৈঠকে মেডিকেল বোর্ড

মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিকেল বোর্ড সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ বসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জেনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন  চিকিৎসক দলের সদস্যরা। মেডিকেল টিমে আরও রয়েছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলোজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।  বিকাল […]

লকডাউনে হতদরিদ্রদের খাদ্য ও টাকা দেয়ার দাবি

ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছয় দফা দাবি তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দাবিগুলো হলো –  লকডাউনে গ্রাম-শহরের শ্রমজীবীদের এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দুর্নীতি ও দলীয়করণমুক্তভাবে প্রদান। সব জেলা-উপজেলায় করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে প্রতিদিন কমপক্ষে এক লাখ করোনা […]

গ্রেপ্তার হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী রিমান্ডে

আজিজুল হক ইসলামাবাদী হেফাজতের শীর্ষনেতাদের এক বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি। সেখান থেকেই রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” হেফাজতের হরতাল ও বিক্ষোভ থেকে নাশকতার […]

সরকারের উদাসীনতা পরিষ্কার: জি এম কাদের

সোমবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেছেন, “করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পাচ্ছে না। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছে না মারাত্মকভাবে আক্রান্ত রোগীরা। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে।” ক্ষোভ […]