জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে নিপুণ রায়

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানা এসআই সুদীপ কুমার বিশ্বাস। অপর দিকে নিপুণ রায়ের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম […]
পণ্যের দাম বাড়ানোর সিন্ডিকেটে সরকার জড়িত: ফখরুল

তিনি মনে করেন, এ কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতিমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সবসময় ব্যর্থ হয়েছে। “কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট […]
পণ্যের ‘দাম বাড়ানোর সিন্ডিকেটে’ সরকার: ফখরুল

তিনি মনে করেন, এ কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতিমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সবসময় ব্যর্থ হয়েছে। “কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট […]
মওদুদ কেমন ছিলেন, বললেন শেখ হাসিনা

মওদুদ ‘মেধাবী’ ছিলেন মন্তব্য করে তিনি বলেছেন, দেশপ্রেম কাজে লাগালে হয়ত দেশকে অনেক কিছু তিনি দিতে পারতেন বার বার দল বদলানো এই রাজনীতিবিদ। বৃহস্পতিবার একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুর দিন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তারই এক পর্যায়ে জিয়াউর রহমানের সময়ের উপ প্রধানমন্ত্রী, এইচ এম […]
শ্বাসকষ্ট হওয়ায় রিজভীকে আইসিইউতে স্থানান্তর

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুহুল কবির রিজভী ভাইয়ের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে দুপুর আড়াইটার দিকে উনাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। উনার জ্বর-কাশিও আছে।” গত ১৭ মার্চ নমুনা পরীক্ষায় রিজভীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার কয়েকদিন আগে থেকেই জ্বর-কাশিতে […]
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

সাবেক চার দলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি আছে, খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।” গত সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল ‘পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে তাদের ছেলে সুপ্রিম কোর্টের […]
মহামারী: বিএনপির সাংগঠনিক কার্য্ক্রম ‘আপাতত’ স্থগিত

দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ, নেতা-কর্মী-সমর্থকদের সমাগম ঘটে, বিএনপির এ ধরণের রাজনৈতিক ফাইল ছবি ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হল।” এ সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপসের মাধ্যমে নেতাকর্মীদের […]
হেফাজতে ইসলাম নিষিদ্ধের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

বুধবার এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে হেফাজতে ইসলামের সব ধরনের সভা সমাবেশ বন্ধ করা এবং হেফাজত-জামায়াতের মত ‘স্বাধীনতাবিরোধী জঙ্গী মৌলবাদী সন্ত্রাসী সংগঠন’ নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছিল হেফাজতে ইসলাম ও কয়েকটি রাজনৈতিক দল। সেই আন্দোলনে স্বাধীনতা দিবস থেকে তিন দিন ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের […]
পদত্যাগ বিএনপি নেতাদেরই করা উচিত: ওবায়দুল কাদের

তিনি বলেছেন, “নিরপেক্ষ বলতে শিশু আর পাগল ছাড়া কেউ নেই- বিএনপি নেত্রীর এ কথা নিশ্চয়ই জনগণ ভুলে যায়নি। নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবি করছে।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বুধবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সোমবার এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের […]
মুফতি ওয়াক্কাস মারা গেছেন

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ওয়াক্কাসের বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ জানান। জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশ দিন আগে মুফতি ওয়াক্কাসের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর যশোর […]