ক্যাটাগরি

প্রধানমন্ত্রী দিন রাত কাজ করছেন: রওশন

রোববার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে রওশন বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী সারা দিন রাত কাজ করছেন। জনগণকেও সচেতন হতে হবে। উপযুক্ত সাড়া দিতে হবে।” রওশন এরশাদ বলেন, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভয়াবহ পরিস্থিতি হবে। হাসপতালে জায়গা হচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। “তারা স্বাস্থ্যবিধি মানছে না। সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনাও […]

দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না: ব্যবসায়ীদের কাদের

রোববার নিজের সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, “রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়াবেন না। দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।” স্বাস্থ্যবিধি না মেনে  ‘সামান্য উদাসীনতা’ দেখানো হলে তা সবাইকে ‘মৃত্যু উপত্যকায়’ নিয়ে যাবে বলেও মন্তব্য করেন কাদের। স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরায় গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, […]

মামুনুলের আরও ঘটনা জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার জাতীয় সংসদে তিনি বলেন, “সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন মহিলাকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই মহিলা কে তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরো ঘটনা জেনে সবাইকে জানাব।” হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডব নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দিতে গিয়ে মামুনুল হকের ওই […]

সাংসদ আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ৬০ বছর বয়সী আসলাম গুরুতর অসুস্থ বোধ করলে রোববার তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়; কিন্তু বাঁচানো যায়নি। সেই খবর জানিয়ে রোববার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “মাননীয় স্পিকার এইমাত্র আরেকটা দুঃখের সংবাদ […]

সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যু

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান। অধিবেশনের সমাপনী বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “এইমাত্র খবর পেলাম আসলামুল হক ইন্তেকাল করেছেন। অত্যন্ত দুঃখের খবর। গতকালও তিনি সংসদে ছিলেন। “সুস্থ মানুষ ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। স্কয়ার হাসপাতালে ছিলেন।” ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর […]

বিএনপির কারণেই অপশক্তি মাথাচাড়া দেয়: হাছান মাহমুদ

শনিবার ঢাকার মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপির অভিযোগ এবং তাদের এক নেতার গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টানেন। ‘সরকার সমর্থিত লোকরাই’ দেশে সাম্প্রতিক তাণ্ডবের ঘটনা ঘটিয়েছে, এবং নিপুণ রায়ের ফোনালাপও ‘সরকারেরই বানানো’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের উত্তরে হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সাথে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, […]

রুমিনকে হুইপ দেখতে চায় বিএনপি

শনিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের স্বাক্ষরে স্পিকারের কাছে ওই চিঠি দেওয়া হয়। হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপি দলীয় হুইপ হিসেবে রুমিন ফারহানার নাম দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। এখন স্পিকার এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন।” সংসদের প্রধান হুইপ (সরকারি দলের) মন্ত্রী এবং অন্য […]

রুমিনকে হুইপ চায় বিএনপি

শনিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের স্বাক্ষরে স্পিকারের কাছে ওই চিঠি দেওয়া হয়। হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপি দলীয় হুইপ হিসেবে রুমিন ফারহানার নাম দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। এখন স্পিকার এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন।” সংসদের প্রধান হুইপ (সরকারি দলের) মন্ত্রী এবং অন্য […]

নতুন দল সিএমবির আত্মপ্রকাশ

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। তিনি বলেন, “আমরা মনে করি, বাংলাদেশে অনেক বামপন্থী রাজনৈতিক দল থাকলেও এর কোনোটাই মার্কসবাদী বিপ্লবী দল হিসেবে গড়ে ওঠেনি। একটি বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে গত এক বছরের বেশি সময় ধরে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। “আজকে […]

বিএনপি ‘করোনার চেয়েও ভয়াবহ’ ভাইরাসে আক্রান্ত: কাদের

শনিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “করোনাভাইরাসের মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারই করোনাকালে বিএনপির সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগ চোখে দেখে না।” সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি নেতারা ‘মিথ্যাচার’ করছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, “একবার লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে […]