করোনাভাইরাসে বিএনপি নেতা খন্দকার আহাদের মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে খন্দকার আহাদের মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত সপ্তাহে সংক্রমণ ধরা পড়লে আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, দাফনের জন্য আহাদের মরদেহ রাতেই গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা […]
সেলিম মাহমুদের মায়ের মৃত্যুতে প্রধামন্ত্রীর শোক

মরহুমার রুহের মাফেরাত কামনা এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মায়ের মৃত্যু হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে শাহজাদী বেগমের জানাজা হবে। বাদ আসর চাঁদপুরের কচুয়ায় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে কলেজ ক্যম্পাসের […]
শোষণ করেও পাকিস্তান বাংলাদেশের নিচে: হানিফ

শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘পল্টন চায়না টাউন’ বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাকিস্তান দীর্ঘ ২৩ বছর বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ করে সম্পদ বানানোর পরও আজকে অর্থনীতির সকল সূচকে বাংলাদেশের নীচে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞায় এই উন্নয়ন সম্ভব হয়েছে।” কোভিড-১৯ মহামারীর শুরু হওয়ার সময় দেশের স্বাস্থ্য সেবার সমালোচনা করা হয়েছে উল্লেখ […]
হিন্দু সম্পত্তি কারা দখল করে আছে, সার্ভে করুন: ফখরুল

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিন বলেন, “এই সরকার নিঃসন্দেহে একটা জায়গায় সাকসেসফুল হয়েছে যে, ভীতি-ভয় ছড়িয়ে দিয়ে, মিথ্যা প্রচারণা দিয়ে বাংলাদেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে পুরোপুরি নিয়ে গেছে।” “আপনারা দেখবেন গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী সুনামগঞ্জে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সেই সম্পর্কে অবলীলায় মিথ্যাচার করেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা বিএনপিকে দেখে, বিএনপিকে ভয় পায়, বিএনপিকে […]
শেখ হাসিনার যখন জয়রথ, তখন এসব নাটকের পুনরাবৃত্তি: মতিয়া

আওয়ামী লীগ নেতা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মতিয়া চৌধুরী বলেন, “সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এই এলাকার মানুষ সম্পর্কে কেউ যদি বলে এই এলাকার মানুষ সাম্প্রদায়িক, আমি অন্তত বিশ্বাস করি না। সেখানে মানুষ সাম্প্রদায়িকতা দ্বারা আচ্ছন্ন হবে এটা বিশ্বাসযোগ্য নয়। “যখন শান্তির বাণী […]
বিশৃঙ্খলা হলে সমুচিত জবাব: ওবায়দুল কাদের

শনিবার নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। “আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায়। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সাথে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা […]
ঢাকা দক্ষিণ আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনাভাইরাসে আক্রান্ত

শুক্রবার সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি বাসায় আইনসোলেশনে আছেন বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার তেমন উপসর্গ দেখা যায়নি। একই দিনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও চিকিৎসকরে পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন বলে […]
বিএনপির দপ্তরের দায়িত্বে প্রিন্স

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক চিঠিতে তাকে এই দায়িত্ব দিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। প্রিন্স শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিবের চিঠি পেয়ে আজকে থেকে আমি দপ্তরে বসছি।” চিঠিতে বলা হয়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে […]
কোভিড-১৯: বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যু

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান। তিনি বলেন, “করোনায় আক্রান্ত হয়ে উনি হানপাতালে ছিলেন। তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল।” ৭৬ বছর বয়সী রুহুল আলম চৌধুরীর নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত ১০ মার্চ তাকে সিএমএইচ এ […]
শহীদ মিনারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিছিলের সাউন্ড সিস্টেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আনন্দ মিছিল ও সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও রাজু ভাস্কর্য এলাকায় […]