শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিছিলের সাউন্ড সিস্টেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আনন্দ মিছিল ও সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও রাজু ভাস্কর্য এলাকায় দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা […]
আ.লীগের প্রতি সংখ্যালঘুদের সমর্থন অসাম্প্রদায়িক চেতনার জন্য: হাছান

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ দাবি করে তিনি বলেছেন, বিএনপি’র উচিত অপরাজনীতির পথ থেকে সরে আসা। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জিল্লুর রহমান পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “দেশ যখন এগিয়ে যাচ্ছে, সমগ্র বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, […]
সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে ঢাকা সাবএডিটরস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “অনেক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ যখন পদ্মাসেতু করছে, অনেকে মানতে পারছে না; পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সমুদ্র জয় করছে, গভীর সমুদ্র […]
মওদুদ আহমদকে শেষ বিদায়

প্রয়াত এই রাজনীতিবিদের মরদেহ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে এবং নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র মওদুদ আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। জিয়াউর রহমানের সময়ে তিনি উপ প্রধানমন্ত্রী হয়েছিলেন, পরে এইচ এম […]
মওদুদের মরদেহ ঢাকায়, শুক্রবার নোয়াখালীতে দাফন

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সদ্য প্রয়াত মওদুদ আহমদের মরদেহ নিয়ে সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তার স্ত্রী হাসনা মওদুদ। মওদুদ আহমদের কফিন গ্রহণ করতে বিমানবন্দরে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ […]
করোনাভাইরাসে আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের জ্বর কমছে না গত তিন দিন ধরে। খাবারে রুচি নাই। কাশি বেড়েছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।” কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. […]
রিজভী করোনাভাইরাসে আক্রান্ত

তিনি মোহাম্মদপুরের বাসার একটি কক্ষে ‘আইসোলেশনে’ রয়েছেন বলে বুধবার তার একান্ত সহকারি আরিফুর রহমান তুষার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে স্যারের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।” কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। করোনাভাইরাস পরীক্ষার করতে নমুনা দিয়েছিলেন শান্তিনগরে পপুলার ডায়োগনস্টিক সেন্টারে। সেখান থেকে বুধবার দুপুরে পরীক্ষার ফল আসে। তুষার বলেন, রিজভীর জ্বর ১০০-১০১ ডিগ্রিতে […]
জন্মবার্ষিকীতে জাতির জনকের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

বুধবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে এগারটায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ […]
মওদুদের জন্য বৃহস্পতিবার শোক পালন করবে বিএনপি

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আসার পর শুক্রবার […]
মওদুদের কফিন দেশে আসছে বৃহস্পতিবার সন্ধ্যায়

তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন বুধবার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “স্যারের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার সব আনুষ্ঠিকতা শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটও হয়ে গেছে। “আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় বিকাল ৩টা ৫০ মিনিটে বিমানে কফিন রওনা হবে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। বিমানবন্দর থেকে স্যারের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।” শুক্রবার সকাল […]