মওদুদের মৃত্যুতে রওশন ও বি চৌধুরীর শোক

এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, মওদুদ আহমদ দেশের এক বর্ণাঢ্য রাজনীতিবিদ। জাতীয় পার্টি সরকারের সময় তিনি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মওদুদ আহমদ আর নেই অপর শোকবার্তায় অধ্যাপক একিউএম বদরুদ্দোজা […]
জাতির জনকের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের যেসব কর্মসূচি

সরকারি কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]
মওদুদ আহমদ আর নেই

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুব বেদনার সংবাদ- মওদুদ সাহেব আর নেই। আমি উনার ভায়রার সাথে কথা বলেছি। তিনিই আমাকে সংবাদটি জানিয়েছেন।” ৮১ বছর বয়সী মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। […]
কোভিড সংক্রমণ বাড়লেও সরকার উদাসীন: মোশাররফ

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফ বলেন, করোনাভাইরাস ধরণ পরিবর্তন করে আবার আক্রমণ করছে; সারা পৃথিবী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বাংলাদেশ সাবধানতা অবলম্বন করে নাই। “ব্রিটেন লকডাউন করেছে, ভারতে লকডাউন করেছে আবার, ইউরোপ লকডাউন করেছে। কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থাগ্রহণ করে নাই। কেননা তাদের সামনে কিছু অনুষ্ঠান আছে।” […]
জোড়া উদযাপন সফল করতে নগরবাসীর সহায়তা চান কাদের

বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। “এছাড়া নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানাচ্ছি।” নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ […]
আরও ৫৭ ইউপিতে আ. লীগের প্রার্থী ঘোষণা

প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০০টির প্রার্থী আগেই চূড়ান্ত হয়েছিল। সোমবার বাকি ৭১টির মধ্যে ৫৭টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। পাশাপাশি পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী পরিবর্তন করার কথা জানানো হয় দলের পক্ষ থেকে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড […]
জিয়ার খেতাব বাতিল হবে ‘বিশ্বাসঘাতকতা’: ফখরুল

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার এ মন্তব্য আসে। ফখরুল বলেন, “আমরা বার বর বলছি, জামুকার (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) কোনো এখতিয়ার নেই এ বিষয়ে (জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল) সিদ্ধান্ত নেওয়ার। আর সরকার যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে।” স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির জাতীয় […]
লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে জাপার প্রার্থী শিপন

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সভায় সভাপতিত্ব করেন। মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। পেশায় […]
রাজনৈতিক কর্মসূচি না করার নির্দেশনা প্রত্যাহারের দাবি বিএনপির

সোমবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গতকাল ডিএমপির যিনি ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে আছেন তার নির্দেশনা আমাদেরকে বিস্মিত করেছে। কারণ সরকারি প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের কোনো বিরোধ নেই। তারা তাদের প্রোগ্রাম করবে, আমরা আমাদের প্রোগ্রাম করব।” “এই নির্দেশনা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক দল ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এই […]
ঢাকায় বিএনপির মঙ্গলবারের সমাবেশ স্থগিত

সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “সিটি করপোরেশনে বিএনপির মেয়রদের এবং স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে যে চরম অব্যবস্থা, অনিয়ম, অযোগ্যতা নির্বাচন কমিশন দেখিয়েছেন এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নির্বাচনগুলো একেবারে অর্থহীন হয়ে গেছে, তার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার আমাদের ঢাকা দক্ষিণে নির্ধারিত সমাবেশ রয়েছে। দুঃখজনক […]