ক্যাটাগরি

অসুস্থ এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি

তার ছেলে তানভীর ইমাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি সিএমএইচে ভর্তি আছেন।” ৮২ বছর বয়সী এইচ টি ইমাম কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন বলে তার পরিবারের ঘনিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন। এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মো. আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএমএইচে স্যারের চিকিৎসা চলছে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন।” […]

‘গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্য’ চান ফখরুল

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে দেশের একমাত্র প্রধান সঙ্কট হচ্ছে, আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে…। আজকে আমাদের গণতন্ত্র হারিয়ে গেছে, স্বাধীনতার সমস্ত চেতনা লুণ্ঠন করে নিয়েছে। আজকে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্যে।” স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির আয়োজিত এই আলোচনা সভায় ফখরুলের আগে […]

আর কোনো নির্বাচনে যাব কিনা, সিদ্ধান্ত প্রেসিডিয়ামে: বাবলু

সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মঙ্গলবার বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় কান্না করছে, এটা মেনে নেয়া যায় না। “আওয়ামী লীগ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বর্তমান সরকারে অধীনে আর কোনো […]

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই শোভাযাত্রা বের হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে স্লোগানে স্লোগানে এতে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারের সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন,“স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর […]

সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বিএনপি: কাদের

মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার […]

শিশুদের নিরাপদ আবাস দিতে না পারার দায় আমাদের: ফখরুল

মঙ্গলবার দুপুরে শিশু-কিশোরদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাধীনতার এই ৫০ বছরে আমাদের শিশুদের জন্য কি সত্যিকার অর্থে একটা ভালোবাসার দেশ, একটা প্রেমের দেশ, একটা স্বপ্নের দেশ নির্মাণ করতে পেরেছি? তখন নিজের কাছে একটা ঘৃণা আসে, ধিক্কার আসে যে, না আমরা সেটা করতে পারিনি। “আমরা আমাদের শিশুদের জন্য সেই আবাসস্থল তৈরি করতে পারিনি যেখানে তারা নিরাপদে […]

কোভিড-১৯ টিকা নিয়েছেন ফখরুল

সোমবার সকালে কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে প্রায় এক মাস থেকে ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন ৭৩ বছর বয়সী ফখরুল। দেশে ফিরে তিনি বলেছিলেন, “সেখানে (সিঙ্গাপুর) বিদেশিদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে এসে দেখব কী অবস্থা, রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব।” বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের […]

স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত, বেড়েছে বিভেদ: ফখরুল

তিনি বলেছেন, “স্বাধীনতার চেতনা আজকে ভুলুণ্ঠিত। একদলীয় শাসনব্যবস্থা গণতন্ত্রের ভুয়া মোড়কে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ভোটারবিহীন নির্বাচন, নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে পার্লামেন্ট ও সরকার গঠন … আমাদের স্বাধীনতার সকল আশাগুলো ভেঙে খান খান করেছে। “এই ৫০ বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক, আরও বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সংহত করার চেয়ে আরও দুর্বল করা হয়েছে। […]

অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘিরে জল ঘোলা করার চেষ্টা: তথ্যমন্ত্রী

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ টেনে সোমবার তথ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, “ছাত্রদল যেটি চেয়েছে, দেশে একটি ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে দেশে একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে। অতীতেও পানি ঘোলা করার চেষ্টা হয়েছে এবং […]

এখনও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের পুনরুৎপাদন চলছে: ইনু

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দলের ৫০ বছরে পদার্পণকে সামনে রেখে জাসদের দুই বছরব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক অভিযানের উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ইনু বলেন, স্বাধীনতাবিরোধী পাকিস্তানপন্থি আর নিন্দুকেরা যতই মিথ্যাচার করুক না কেন, ১৯৭১ সাল পরবর্তী স্বাধীন বাংলাদেশ ও পাকিস্তানের তুলনা […]