ক্যাটাগরি

দশ মুক্তিযোদ্ধাকে সন্মাননা চার সংগঠনের

ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ এবং রাষ্ট্রচিন্তার যৌথ উদ্যোগে সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, ক্যাপ্টেন (অব.) সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান খান, শেখ রফিকুল ইসলাম বাবলু, আবুল বাশার, লায়লা পারভীন বানু, ইশতিয়াক আজিজ উলফাত, মোজাম্মেলন হোসেন ও […]

সংঘর্ষ: ছাত্রদলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রোববার দুপুরে ওই সংঘর্ষের ঘটনার পর রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় বলে ওসি মামুন-অর-রশীদ জানান। সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। “এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, আজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে। তাদের মধ্যে ১২ […]

ছাত্রদলের ৩ নেতা-কর্মীর জন্য ফখরুলের উদ্বেগ

তিনি রোববার রাতে এক বিবৃতিতে বলেছেন, সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যায় টিএসসি এলাকা থেকে তাদের তুলে নিয়ে গেলেও আটকের কথা অস্বীকার করছে। এরা হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদ। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি […]

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সবাই সোচ্চার হন: কামাল

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভ থেকে নতুন করে আইনটি বাতিলের দাবি ‍ওঠার মধ্যে রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। কামাল বলেন, “সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সাথে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত মুশতাকের জামিন না পাওয়া ও […]

মত প্রকাশ আটকাতেই ডিজিটাল নিরাপত্তা আইন: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যু এবং তার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটার প্রসঙ্গ টেনে রোববার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, “সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের সাংবিধানিক অধিকার, অন্যায়ের প্রতিবাদ করা বা তাদের মতকে প্রকাশ করা চরমভাবে ক্ষুণ্ন করছে বা আক্রমণ করছে। এর জন্য যতগুলো আইন করেছে, তার মধ্যে নিকৃষ্টতম […]

ফের ভোট বর্জনের পথে বিএনপি, ‘যাচ্ছে না’ ইউপি নির্বাচনে

নির্বাচন ‘নিরপেক্ষ’ হচ্ছে না বলেই এই সিদ্ধান্ত বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর বিএনপি বিভিন্ন নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছিল। একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট চুরির অভিযোগ তুললেও পরে স্থানীয় সরকারের […]

খেতাব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই: মোশাররফ

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা পাকিস্তান আমলে আইয়ুব খানকে দেখেছি, বাংলাদেশে এরশাদকে দেখেছি- কিছুদিন পর্যন্ত স্বৈরাচার গায়ের জোরে পুলিশি অ্যাকশন করে টিকে থাকতে পারে, বেশিদিন টিকে থাকতে পারে না। আমরা গতকাল খুলনাতে (বিএনপি দলীয় সাবেক মেয়রদের সমাবেশ) দেখলাম- আমাদের কথা বলার, সমাবেশ করার যে অধিকার, সেই অধিকার দেওয়া হয়নি। […]

পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের সমাবেশ পণ্ড

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির জন্য জমায়েত শুরুর আগেই পুলিশ লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ছাত্রদলের সহসভাপতি মামুন খানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র দলের বেশ কয়েকজনকে আটক করেছে। পুলিশ ও ছাত্র দলের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল ছুড়াছুড়িতে জাতীয় প্রেস ক্লাবের সামনের জায়গা […]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

শনিবার সন্ধ্যায় বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য বিজন কান্তি সরকার ও শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এই আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসার। আগামী ১ মার্চ গুলশানে হোটেল লেইক শোরে বিকাল ৩টায় বিএনপির বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে […]

কামালের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে গণফোরামের একাংশ

শনিবার জাতীয় প্রেস ক্লাবে মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী ও আবু সাইয়িদ সমর্থকদের বর্ধিত সভা শেষে একথা জানানো হয়। তবে এই সভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি কামাল। তিনি এক বিবৃতিতে বলেছেন, গণফোরাম কোনো বর্ধিত সভা ডাকেনি। এদিকে মন্টু-সাইয়িদরা সভা করে আগামী ২৮-২৯ মে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনের পূর্ব পর্যন্ত দল পরিচালনায়  ২১ […]