কাউকে খাটো করতে চাই না: ফখরুল

শনিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণও ‘অবশ্যই ইতিহাস’। এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলে সরকারের উদ্যোগের সমালোচনা করেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আয়োজনে ঢাকার লেইক শোর হোটেলে এই মতবিনিময় সভা হয়। এক […]
জিয়া উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ উন্মুক্ত করেছিলেন: কাদের

শনিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন, মুক্তিযুদ্ধের রণধ্বণি জয় বাংলাকে করেছিলেন নিষিদ্ধ। “স্বাধীনতা পরবর্তীকালে তার ভূমিকা মুক্তিযোদ্ধাদের কাছেই প্রশ্নবিদ্ধ ছিল। জিয়াউর রহমান নিজেই নিজেকে বিতর্কিত করেছেন। একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি তোষণ ও পোষণ নীতিতে […]
‘বাজেটের আগে পাট-চিনিকল চালুর উদ্যোগ না নিলে আন্দোলন’

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শ্রমিক-কৃষক সমাবেশে’ পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরী বলেন, “একটি আধুনিক শিল্প গড়ে তোলার জন্য বিরাট কিছু লাগে না। সবকিছু মিলিয়ে রাষ্ট্রয়ত্ত ৬৫ চিনিকল পাটকল আছে। ১০ হাজার কোটি টাকা ব্যায় করেই এগুলো আধুনিকায়ন করে উৎপাদন বাড়ানো সম্ভব।” সরকার প্রধানকে উদ্দেশ্য করে প্রবীণ এ শ্রমিক […]
মুশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে বলেন, “মুশতাকের মতো একজন অরাজনৈতিক, নিরীহ এবং নিজস্ব চিন্তায় ফেইসবুকে ফ্রিল্যান্সার লেখকের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর সাথে রাষ্ট্রশক্তি জড়িত। সরকারি হেফাজতে কারাগারে তার মৃত্যুতে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। “পাশাপাশি মুশতাক আহমেদের কারান্তরীণ অবস্থায় মৃত্যুতে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি […]
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকে বহিষ্কার
এছাড়া ঢাকা মহানগর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর বাইরে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সহ-সভাপতি জয় রায়, সহকারী সাধারণ সম্পাদক মিখা পিরেগু, সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, সদস্য সাদ্দাম হোসেম, সদস্য রথীন্দ্রনাথ বাপ্পীকে ‘অসাংগঠনিক কার্যক্রমের’ সাথে যুক্ত থাকার অভিযোগে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কাজের সাথে সম্পৃক্ত […]
দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামার পর হুইল চেয়ারে চড়ে গাড়িতে ওঠেন ফখরুল। তার সঙ্গে থাকা স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন আরেকটি হুইল চেয়ারে। হুইল চেয়ারে বসেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। শরীরের অবস্থা কেমন- জানতে চাইলে তিনি বলেন, “ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনও সুস্থ নই। সিঙ্গাপুরে […]
খুলনায় সমাবেশের অনুমতি দিতে ‘টালবাহানা’: বিএনপি

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “আগামী ২৭ ফেব্রুয়ারি খুলনায় অনুষ্ঠেয় সমাবেশের প্রস্তুতির প্রাক্কালে মহানগরীতে পুলিশি হামলা ও হয়রানি শুরু হয়েছে। সমাবেশের অনুমতি দেবে কি দেবে না- এই ধরনের একটা আশঙ্কার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ রেখেছেন।” রিজভী বলেন, “গণতন্ত্রের সমাবেশ করার যে অধিকার, এই অধিকারকে বানচাল করে উল্টো সমাবেশ যাতে সাফল্যমণ্ডিত […]
করোনাভাইরাসের টিকা নিলেন রওশন এরশাদ

তার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিকের টিকা দান কেন্দ্রে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন জাতীয় পার্টির ‘প্রধান পৃষ্ঠপোষক’ রওশন। টিকা নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।” জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা এ সময় সেখানে […]
পিলখানা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এ বছরই চায় বিএনপি

এক যুগ আগে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই দাবি জানান। তিনি বলেন, “দীর্ঘ ১২টি বছর অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের চূড়ান্ত ফয়সালা করা সম্ভব হয়নি। বিচারের দীর্ঘসূত্রতা আমাদেরকে হতাশ করেছে, দেশবাসী মর্মাহত হয়েছে।এই হত্যাকাণ্ড অত্যন্ত স্লথ গতিতে চলছে। “এই বছরের মধ্যে লিভ […]
কর্মসূচি পালনে আইজিপির আশ্বাসে ‘আশ্বস্ত’ বিএনপির নেতারা

বুধবার পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে বেরিয়ে বিএনপির প্রতিনিধি দলের প্রধান আবদুস সালাম সাংবাদিকদের বলেছেন, “উনি ‘কাইন্ড এনাফ’। “উনি বলেছেন, তাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। সারাদেশে জানিয়ে দেবেন, যাতে প্রোগ্রামগুলো ঠিকমতো করতে পারি।” এর আগে বিভিন্ন কর্মসূচি পালনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে আসছিলেন বিএনপির নেতারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। […]