হাজী সেলিমের দণ্ড বহাল থাকবে কি না, জানা যাবে ৯ মার্চ

দুদকের ওই মামলায় বিচারিক আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল। পরে হাই কোর্ট এ সাজা থেকে তাকে খালাসও দিয়েছি। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশে হাই কোর্টে মামলাটির ফের শুনানি হয়। বুধবার সে শুনানি শেষ হলে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। […]
বৈষম্য বিপজ্জনক পর্যায়ে, মত প্রকাশ সঙ্কুচিত: জেএসডি

বুধবার ঢাকার উত্তরায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে ডেকে কর্মসূচি ঘোষণা করেন জেএসডি সভাপতি রব। আগামী ২ মার্চ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলটি। ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ ও ১০ এপ্রিল আলোচনা সভা থাকবে। স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের নিউক্লিয়াস এবং প্রবাসী সরকারের ভুমিকা নিয়ে আলোচনাও থাকবে। রব বলেন, ৫ লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী […]
সব ক্ষমতা এক ব্যক্তির হাতে: জিএম কাদের

তিনি বলেছেন, “দেশের সকল ক্ষমতাই এখন এক ব্যক্তির হাতে। তিনি যাই বলেন, তার বাইরে কিছুই হয় না। এটাকে কখনোই গণতন্ত্র বলা যায় না। এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারণে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটাকেই বলে স্বৈরতন্ত্র।” গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটেই থেকেই বর্তমান সংসদে বিরোধী […]
করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আওয়ামী লীগের ফেইসবুক পেইজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত […]
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: ৩০ মার্চ ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি বছরজুড়ে নানা কর্মসূচি পালন করবে। প্রতি মাস শেষ হওয়ার আগে পরের মাসের কর্মসূচি ঘোষণা করা হবে। এর ধারাবাহিকতায় বুধবার মার্চ মাসের কর্মসূচি ঘোষণা করা হল। খন্দকার মোশাররফ […]
আ. লীগের উপ কমিটিতে আমিন উদ্দিনের বদলে মনসুরুল

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত বুধবার এই উপ কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ, সেখানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নামও রাখা হয়। কিন্তু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দলীয় পদ নেওয়ার সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী […]
রোজার আগেই পাপুলের আসনে ভোটের ভাবনা

নির্বাচন কমিশনার কবিতা খানম মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রোজার সময় সাধারণত নির্বাচন হয় না। লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচনও ওই সময়ে হওয়ার কথা নয়। “রোজাটা অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেই হিসাবটা করে দেখার বিষয় আছে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা থাকতে পারে। […]
আড়াই বছর পর আমীর খসরুকে ফের দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার সঙ্গে তার স্ত্রী তাহেরা খসরু আলম এবং ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গোলাম সরোয়ারকেও তলব করা হয়েছে বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। আগামী ১ মার্চ তাদের রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হতে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক সেলিনা আক্তার মঙ্গলবার নোটিস পাঠিয়েছেন বলে জানান প্রনব। ২০১৮ সালের ১৬ […]
‘ভ্যাক্সিন’ নিয়েও বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে: কাদের

বিএনপি এখন ‘নিজেদের ব্যর্থতা’ ঢাকতে দেশের মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে নিয়ে তিনি বলেন, “তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা […]
সরকারি উদ্যোগে টিকা শুভ বুদ্ধির পরিচয়: ডা. জাফরুল্লাহ

সোমবার দুপুরে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি এই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রাইভেটে ভ্যাকসিনের বিষয়ে আপত্তি করেছিলাম, সেটাতে সরকারের একটু শুভ বুদ্ধি হয়েছিল।.. প্রাইভেটে ভ্যাকসিন দিলে চুরি হবে, সরকারি ভ্যাকসিন চুরি হবে।” বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ছাত্র সমাজের সাথে আন্দোলন করার জন্য রাজনৈতিক নেতাদের পরামর্শ দেন তিনি। তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে […]