ক্যাটাগরি

মুক্তিযোদ্ধাদের ভুয়া তালিকা বানাচ্ছে সরকার: রিজভী

সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, “তারা মুক্তিযোদ্ধার ভুয়া তালিকা তৈরি করছেন আওয়ামী লীগের লোকজনদের দিয়ে।” “বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একাত্তরে ৮০ হাজার মুক্তিযোদ্ধা লড়াই করেছে। আর আওয়া্মী লীগ লিস্ট করছে আড়াই লাখ। কারণ ওদের আত্মীয়-স্বজন নাতি-নাতনী যাদের একাত্তর সালে জন্ম হয়নি, তাদেরও তালিকা […]

মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ তালিকা বানাচ্ছে সরকার: রিজভী

সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, “তারা মুক্তিযোদ্ধার ভুয়া তালিকা তৈরি করছেন আওয়ামী লীগের লোকজনদের দিয়ে।” “বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একাত্তরে ৮০ হাজার মুক্তিযোদ্ধা লড়াই করেছে। আর আওয়া্মী লীগ লিস্ট করছে আড়াই লাখ। কারণ ওদের আত্মীয়-স্বজন নাতি-নাতনী যাদের একাত্তর সালে জন্ম হয়নি, তাদেরও তালিকা […]

আমাদের কথা বলতে দেওয়া হয় না: মোশাররফ

তিনি বলেছেন, “আজকে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। দেশে গণতন্ত্র নাই, মানুষের অধিকার নাই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তো মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিল আমাদের বীর বাঙালিরা।” ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিএনপির এক ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিরোধী দলকে এই সরকার […]

বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন, তা ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জন্য যা করে দিয়ে গেছেন, তা ধরে রাখতে হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের নিজস্ব ঐতিহ্য আছে। সেই সংস্কৃতি, ঐতিহ্য আমাদের […]

ইতিহাসে বামপন্থিদের অবদান অস্বীকার করা হচ্ছে: মেনন

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সাথে এদেশের বামপন্থিরাও কেবল গুরত্বপূর্ণ অবদানই রাখেননি, অনেক ক্ষেত্রে অগ্রগামী ভূমিকাও পালন করেছেন। স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে বামপন্থিরাই আগুয়ান ভূমিকা পালন করেছিলেন।” সামরিক শাসনের মধ্যে ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি বামপন্থিরাই […]

খালেদার বিদেশে না যাওয়ার শর্ত ‘প্রত্যাহার’ চায় বিএনপি

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যতটুকু জানি, তিনি (খালেদা জিয়া) দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা এখানে সম্ভব নয়। এমন কি যে হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি ছিলেন, সেখানেও সম্ভব হয় নাই। প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়ত দরকার হবে। “এই ব্যাপারে সরকারেরে একটা নিষেধাজ্ঞা আছে আপনারা […]

মানুষকে বঞ্চিত করে দলীয়করণ চলছে: জি এম কাদের

রোববার আন্তর্জাতিক মাতৃভাসা দিবস উপলক্ষ্যে এক দলীয় আলোচনায় তিনি বলেন, “একুশের ধারাবাহিকতায় মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনও মুক্তি পাইনি। হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে একদিকে বৈষম্য বেড়েছে, অপরদিকে জবাবদিহিতা নেই কোথাও। “স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের বৈষম্য […]

ভাষা-সংস্কৃতির বিরুদ্ধে এখনও আস্ফালন: হাছান

রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “যারা ভাষার জন্য জীবন দিয়েছে আজকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।তাদের রক্তস্রোতের মধ্য দিয়েই স্বাধীকার আদায়ের আন্দোলন, ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকে দেশ যখন স্বাধীনতার পঞ্চাশ বছরে, […]

অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায়: প্রধান বিচারপতি

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, “অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।” বাংলায় রায় দেওয়ার জন্য গত ডিসেম্বরে একটি সফটওয়্যার ব্যবহার শুরু করার কথা […]

একুশের চেতনা গণতন্ত্র পুনরুদ্ধারে শাণিত করে: রিজভী

রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রিজভী বলেন, “বাহান্নর রক্তস্নাত অমর একুশে ফেব্রুয়ারির দিনটি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করে, যখন দেখি আজও রাষ্ট্র ক্ষমতায় এক দলীয় কর্তৃত্ববাদী শাসন, মাফিয়াতন্ত্রের রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে। “বাহান্নর চেতনা আমাদেরকে শাণিত করেছে, ধারালো করেছে বলেই আজও […]