মহামারীর বাংলাদেশ নিয়ে বিএনপি নেতা মোশাররফের বই

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘দি ইউনিভার্সেল একাডেমি’ থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন হয়। করোনাভাইরাসের পরিচিতির পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি, দেশের অর্থনীতিতে মহামারীর বিরূপ প্রভাব এবং মহামারী মোকাবেলায় সরকারের বিরুদ্ধে ‘অব্যবস্থাপনা, ব্যর্থতা ও দুর্নীতির’ অভিযোগ তুলে ধরা হয়েছে এ বইয়ে। সাবেক বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রকাশনা অনুষ্ঠানে বলেন, “আমার বিশ্বাস এই বই […]
একুশের চেতনায় ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’ করতে হবে: নজরুল

শনিবার দুপুরে এক আলাচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান। তিনি বলেন, “দেশে এখন আর গণতন্ত্র নেই, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন চলে। একদলীয় শাসনের যাঁতাকলে গণতন্ত্র পিষ্ট। “এভাবে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। একু্শের চেতনায় দেশে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য প্রয়োজন আমাকে সকলের সম্মিলিত উদ্যোগে, সকলের ঐক্যবদ্ধ […]
সরকারের ‘পতনের সাইরেন’ শুনছেন রিজভী

শুক্রবার ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, “দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, এখানে কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।” দেশ ‘স্বৈরশাসনের’ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “তার পতনের ঘণ্টা, তার […]
চট্টগ্রামে চা বোর্ডে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা ‘বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নার’ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, “ছাত্র রাজনীতি করার সুবাদে বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়েছিল। উনার কথা ও বিভিন্ন অনুষ্ঠানে দেয়া বক্তব্যই এখন রাজনীতিবিদদের পাথেয়।” অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল […]
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা প্রকাশ না করা‘রাষ্ট্রীয় ব্যর্থতা’: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকাকে প্রকাশ না করা ছিল জাতীয়ভাবে আমাদের ভুল ও রাষ্ট্রীয় ব্যর্থতা এবং যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখানোর অপচেষ্টা করেছেন, তারা অন্যায় করেছেন।” তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৮ সালে ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর ‘উর্দুই হবে […]
কারও জোটে নেই জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টি কারও দয়া-ভিক্ষা নয়, সম্মানের জন্য রাজনীতি করছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভায় জি এম কাদের একথা বলেন। সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, “জাতীয় পার্টি মহাজোটে নেই, জাতীয় পার্টি কোনো জোটেই নেই। জাতীয় পার্টি আওয়ামী লীগ বা বিএনপির বি-টিম নয়। […]
আইন-আদালতও আওয়ামী কক্ষপথে: রিজভী

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গতকাল বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাঁচ বছর আগে ২০১৬ সালের ২৩ অগাস্ট মামলায় একই আদালত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। […]
আ. লীগের গবেষণা উপ কমিটিতে অ্যাটর্নি জেনারেল, বিজিএমইএ সভাপতি

উপকমিটির সদস্য সচিব সেলিম মাহমুদ জানান, বুধবার রাতে অনুমোদনের পর এই কমিটি ঘোষণা করা হয়। “আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটি অনুমোদন করেছেন।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার সাইদুর রহমান খান কে এই উপ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তার […]
জিয়ার খেতাব বাতিল: ঢাবির সাদা দলের মানববন্ধন

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ‘নেই’ দাবি করে তাদের সুপারিশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “এই কার্যক্রম থেকে সরে দাঁড়ান, সঠিক ইতিহাস চর্চা করুন, না হলে আগামীতে আপনাদের খেসারত দিতে হবে।” […]
আ. লীগ নেতা হাসনাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান আবুল হাসনাত। তার বয়স হয়েছিল ৭৯ বছর।