গুজব সৃষ্টিতে দক্ষ বিএনপি: ওবায়দুল কাদের

বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি নেতারা বলেছেন নির্বাচন কমিশন নাকি সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও উপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র দেশের জনগণ। “বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তখন হাসি পায়। স্মৃতিতে ভাসে […]
বিএনপির সমাবেশে এক দফার আন্দোলনের সুর

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা আগের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে এই আহ্বান আসে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, “আমরা এই সরকারকে আর কোনো নির্বাচনের সুযোগ দেবো না। নির্বাচন করে আবার ভোট ডাকাতি করে ক্ষমতায় আসবেন, এটা বাংলাদেশের হতে পারে না। “আমরা […]
আল-জাজিরার বিশ্বাসযোগ্যতা তলানিতে: তথ্যমন্ত্রী

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, “আল-জাজিরার রিপোর্ট যেটি করা হয়েছে আপনারা দেখেছেন, সেটার শিরোনামের সাথে রিপোর্টের কোনো সম্পর্ক নেই। শিরোনাম দেওয়া হয়েছে ‘অল আর দ্য প্রাইম মিনিস্টার মেন’, প্রতিবেদন হচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে ও তার পরিবারের বিরুদ্ধে।” তিনি বলেন, “প্রতিবেদনটি দেখে শুনে মনে হয়েছে এটি ব্যক্তিগত আক্রোশবশত একটি রিপোর্ট। […]
এক মঞ্চে এসে কর্মসূচি দিলেন নূর-সাকিরা

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ চার সংগঠন আলাদা আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন এবং ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন। সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন না, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম […]
প্রশাসনের মদদ পাচ্ছে সরকারি দলের প্রার্থীরা: জিএম কাদের

এতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে বলে মঙ্গলবার এক সভায় মন্তব্য করেছেন তিনি। সংসদে বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না প্রশাসন। “ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক […]
বাংলার মানুষ সুযোগ পেলে জিয়ার খেতাব আগেই বাতিল করত: খালিদ মাহমুদ

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধেও খেতাব বাতিলের প্রস্তাবটি যথার্থ। বাংলার মানুষ সুযোগ পেলে অনেক আগেই সেটি বাতিল করত। “১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান বেনিফিসিয়ারি। পঁচাত্তর পরবর্তীতে তিনি জাতির পিতার খুনিদের লালন […]
নির্বাচনী ব্যবস্থা গভীর খাদের কিনারায়: রিজভী

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে ‘নির্বাচন ও সুষ্ঠু ভোটের শত্রু’ প্রধান নির্বাচন কমিশনার ও তার ‘খয়ের খাঁ’ কতিপয় নির্বাচন কমিশনার। “নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন, তিনি বিবেক যন্ত্রনায় ভুগতে ভুগতে এখন […]
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানান: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, “ইতিহাস মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।” প্রজন্মের পর প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে সেজন্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে জাদুঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় […]
ইতিহাস বিকৃতকারীদের জনগণ চিনে নিয়েছে: আমীর খসরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়ে দলটির প্রতিবাদের মধ্যে একথা বললেন তিনি। সোমবার চট্টগ্রাম ক্লাবে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ মিডিয়া কমিটির উদ্যোগে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য আমীর খসরু। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান ভোটাধিকার হরণ করায়, সেই দিন এদেশের মুক্তিযোদ্ধারা ভোটাধিকার হরণের বিরুদ্ধে রাজপথে […]
ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে: কাদের

তিনি বলেছেন, “দলের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে, তাই এখনই ভুলক্রুটি শুধরিয়ে আগামীর নবতর পথযাত্রায় এগিয়ে যেতে হবে।” ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোমবার রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান […]