জিয়ার খেতাবে হাত দিলে পুড়ে ছাই হবে: গয়েশ্বর

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর একথা বলেন। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটবে, আগুনে পোড়ার মতো ছাই হয়ে যাবে। “এরা যে কত বড় একটা মহা কলঙ্কের তিলক নিজেদের কপালে আঁকার চেষ্টা করছে, […]
১৫ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের ‘কলঙ্কজনক অধ্যায়’: প্রধানমন্ত্রী

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আজকে পনেরই ফেব্রুয়ারি। আমরা একটু স্মরণ করাতে চাই ১৯৯৬ সালে এই পনেরই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটাবিহীন নির্বাচন হয়েছিল।” সেই নির্বাচনের প্রেক্ষাপট বলতে গিয়ে প্রধানমন্ত্রী শুরু করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ক্ষমতা দখলের ঘটনা দিয়ে। “১৯৭৫ […]
নরসিংদীতে ৪ কেন্দ্রে ভোট স্থগিত, মাধবদীতে নৌকার জয়
দেশজুড়ে পৌর নির্বাচনের চতুর্থ ধাপে রোববার ৫৫টি পৌরসভার মতো নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ হয়। মোশারফ হোসেন প্রধান মানিক। ইভিএমে অনুষ্ঠিত মাধবদীতে নৌকার প্রার্থী মানিক ১৭ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪২৪ ভোট। তবে ভোটগ্রহণের মাঝপথে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন […]
রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

শনিবার রাতে রমনা থানায় দায়ের করা এই মামলায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৩২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ইতোমধ্যে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে বলে রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই ঘটনায় নেতৃত্ব দেওয়া যারা পলাতক রয়েছেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” মামলাটি […]
বিএনপির কর্মসূচি আসছে ‘ধাপে ধাপে‘

আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশ হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “জাতীয় স্থায়ী কমিটির সভায় স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে […]
বিএনপির কর্মসূচি আসছে ‘ধাপে ধাপে’

আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশ হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “জাতীয় স্থায়ী কমিটির সভায় স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে […]
গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বিএনপি: কাদের

রোববার নিজের সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জেরর তাড়াশ উপজেলার সম্মেলনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “বিএনপির অপরাজনীতির ষোলো আনাই জনগণ এখন বুঝে ফেলছে। তারা জনগণ ও পুলিশের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়ে গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে।” গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে তিনি বলেন, “সময় হলেই সংবিধান অনুযায়ী […]
সরকার আগুন নিয়ে খেলছে: খন্দকার মোশাররফ

রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না।আজকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন, ইতিহাস যারা লেখেবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। এদেশে ২৫ মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়ত্তশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দালন হয়েছে। কিন্তু জিয়াউর রহমানই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন। “আর তাকে নিয়ে টানাটানি।আগুন […]
হকার নেতা দেলোয়ারের মুক্তি দাবিতে সমাবেশ

শনিবার সকালে ঢাকায় বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের সামনে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন হকার-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল। তিনি দেলোয়ারের মুক্তি দাবি করে বলেন, “দেলোয়ার হোসেন পল্টন মোড়ে পুরান বই বিক্রি করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দেলোয়ার পুরান যে ডিরেক্টরি বিক্রি করেছে, সেই ডিরেক্টরির ফোন নম্বর থেকে চাঁদা আদায়ের জন্য […]
দিশেহারা হয়ে লাঠির ভাষায় জবাব দিয়েছে সরকার: রিজভী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির সমাবেশে লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় দেড় শতাধিক নেতাকর্মী আহত এবং ২৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন রিজভী। বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, […]