নির্বাচন পরিস্থিতি নিয়ে হতাশা, ক্ষোভ ঝাড়লো ওয়ার্কার্স পার্টি
শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির সভায় নির্বাচন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় কমিটির সভা হয়। পরে নির্বাচন পরিস্থিতি নিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রস্তাবনা উত্থাপন করলে তা গ্রহণ করা হয়। একাদশ সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের […]
জাপায় ভিড়তে যোগাযোগ করছে বিভিন্ন দলের নেতারা: জিএম কাদের

শনিবার ঢাকার বনানীতে নিজের কার্যালয়ে দলের সংসদ সদস্যদের এক সভায় তিনি একথা বলেন বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জিএম কাদের বলেন, “দেশের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের তরুণ সমাজের সামনেও জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষণীয়। “এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন […]
খেতাব বাতিলের অধিকার কারও নেই: বিএনপি

দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা কাউকে খেতাব দিতে পারে না, তাদের বাতিলের ক্ষমতাও নেই। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়ার খেতাব বাতিলে জামুকা সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। তার বক্তব্যের পরপরই সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। বিএনপির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড খন্দকার মোশাররফ […]
বিএনপির কারণেই গণতন্ত্র হোঁচট খাচ্ছে: কাদের

শনিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে। বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। “মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই। সরকার নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমত রচনা করছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী […]
বিএনপির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০টা থেকে বিএনপির এই সমাবেশ চলছিল। বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। পুলিশের সঙ্গে এসময় বিএনপিকর্মীদের সংঘর্ষও বাঁধে। পুলিশ লাঠিপেটা করলে জবাবে বিএনপিকর্মীরাও ইট ছোড়ে। সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের […]
সরকার ‘সুবিধামতো’ মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করছে: মোশাররফ

শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইচ্ছামতো লেখার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেরা নিজেদের সুবিধা মতো তৈরি করার চেষ্টা করছে। আজকে বিশেষ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের যে মূল ইতিহাস তা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। “বাংলাদেশে এই পঞ্চাশ […]
পৌর নির্বাচনে ‘গুণ্ডামি’ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়: রিজভী

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাষ্ট্রশক্তির গুণ্ডামি যে চরিত্র সেই চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে যেসব জায়গায় আগামী পরশু পৌর নির্বাচনে ভোট হবে। গুণ্ডামির চরিত্রই হচ্ছে কেড়ে নেওয়া, মারধর করা, উৎপীড়ন করা, ভাঙচুর করা, জখম করা, রক্তাক্ত করা। সেই একই ধারাবাহিকতা চলছে। “রাষ্ট্রশক্তির এই গুণ্ডামির চরিত্র আরও তীব্র আকার ধারণ […]
পৌর নির্বাচনে ‘গুণ্ডামি’ হচ্ছে: রিজভী

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাষ্ট্রশক্তির গুণ্ডামি যে চরিত্র সেই চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে যেসব জায়গায় আগামী পরশু পৌর নির্বাচনে ভোট হবে। গুণ্ডামির চরিত্রই হচ্ছে কেড়ে নেওয়া, মারধর করা, উৎপীড়ন করা, ভাঙচুর করা, জখম করা, রক্তাক্ত করা। সেই একই ধারাবাহিকতা চলছে। “রাষ্ট্রশক্তির এই গুণ্ডামির চরিত্র আরও তীব্র আকার ধারণ […]
প্রমাণ করে দিন আল-জাজিরা মিথ্যা: সরকারকে গয়েশ্বর

শুক্রবার এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গলাবাজি, চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবিলা করেন। প্রমাণ করে দেন যে, আল-জাজিরা যা বলছে এটা সঠিক না, সত্য না মিথ্যা। এই কাজটুকু করতে এত কষ্ট কেন?” গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আল-জাজিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আল […]
জামুকার এখতিয়ার নিয়ে প্রশ্ন বিএনপির দুই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ বীর বিক্রম বলেছেন, “হু ইজ জামুকা? জামুকার এগুলো কাজ না। জামুকা হল কে ভাতা পাবে কি পাবে না, কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা হবে না।” আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, “জামুকার কোনো এখতিয়ার নেই আমাদের মিলিটারি অফিসার যারা মুক্তিযোদ্ধা, তাদের বিষয় কিছু বলার, সিদ্ধান্ত নেওয়ার। “জামুকা তাদের নিজস্ব বৈঠকে […]