আন্দোলনে ‘সরকার পতনের’ হুঁশিয়ারি মির্জা আব্বাসের

বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “আপনারা (সরকার) তারেক রহমানসহ নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন। … জিয়াউর রহমানের খেতাব ছিনতাই করতে চাচ্ছেন। এসব করে কোনো লাভ হবে না। “দেশের জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠেছে। ইনশাল্লাহ এই জনগণকে ঐক্যবদ্ধ করে, এই জনগণের আন্দোলনে একদিন সকল স্বৈরাচারী শাসকের সরকারের মত এই সরকারেরও পতন হবে।” সংবিধান লঙ্ঘন, […]
জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিএনপি
আগামী শনিবার ১৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সব মহানগরে এবং রোববার সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “বিএনপির স্থায়ী কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নেওয়ার সরকারি রাজনৈতিক […]
টিকা নিলেন আ.লীগ কেন্দ্রীয় নেতারা

বৃহস্পতিবার সকালে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ টিকা নেন তারা। পরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, “জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের বিরুদ্ধে লড়াই করে এই টিকা এনেছেন প্রান্তিক জনগণের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে।মহামারীর ভয়াল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য […]
আপনার কাছে দেশবাসীর অনেক কিছু শেখার আছে: শেখ হাসিনাকে পরশ

প্রধানমন্ত্রী প্রতিটি নারী ও কন্যা সন্তানদের জন্য অনুকরণীয় মন্তব্য করে তিনি বলেছেন, তার কাছ থেকে দেশবাসীর অনেক কিছু শেখার আছে। যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় পরশ একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্দেশে ফজলে শামস পরশ বলেন, “এখানে আমাদের অনেকেরই […]
পৌর ভোট: সব প্রার্থীকে এক চোখে দেখতে বললেন মাহবুব তালুকদার

চতুর্থ ও পঞ্চম ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশ দেন তিনি। মাহবুব তালুকদার বলেন, “একটি কথা স্পষ্টভাবে বলতে চাই। নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, তাদের কাছ থেকে পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করি না। “আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করতে আসিনি। […]
জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের নিন্দায় ঢাবির সাদা দল
বুধবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জননন্দিত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীরোত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করছি। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।” সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে […]
অর্থমন্ত্রী টিকা নিলেন, ছবি তুললেন না

তিনি টিকা নিলেও ছবি তুলতে দেননি। তিনি বলেছেন, এটা তিনি পছন্দ করছেন না। সারাদেশে গণ টিকাদান শুরুর তৃতীয় দিন মঙ্গলবার ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে টিকার প্রথম ডোজ নেন অর্থমন্ত্রী। তখন একজন গণমাধ্যমকর্মী ছবি নিতে চাইলে মুস্তফা কামাল বলেন, “আমি টিকা নিয়েছি নিজের সুবিধা ও সুস্থতার জন্য। আমি ছবি তোলার জন্য […]
জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা দেখছেন না মন্ত্রী

বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। আইনমন্ত্রী বলেন, “খেতাব বাতিলের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। যদি এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন, তার কি খেতাব থাকার কোনো অধিকার […]
জিয়ার খেতাব বাতিল সময়োপযোগী সিদ্ধান্ত: নৌ প্রতিমন্ত্রী

সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত মঙ্গলবার নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এবিষয়ে খালিদ মাহমুদ বলেন, “আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। “যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, অপরাধীদের যারা পুনর্বাসিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এই পদক্ষেপ […]
জাতিসংঘের মাধ্যমে তদন্ত চায় বিএনপি

বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে দলের বক্তব্য উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নির্বাহী কমিটির সদস্য […]