ক্যাটাগরি

লোভ নিয়ে রাজনীতিতে বেশি দিন টেকা যায় না: প্রধানমন্ত্রী

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে, চলতে হবে এটা স্বাভাবিক। তবু আমি যুবলীগের নেতা-কর্মীদের বলব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে […]

জিয়ার খেতাব বাতিলের পেছনে ‘রাজনৈতিক প্রতিহিংসা’: বিএনপি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ফখরুল বুধবার টেলিফোনে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) খেতাবটি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি মনে করি, সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। এই সিদ্ধান্ত যারা নিয়েছে, তাদেরকে আমি কখনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। “তারা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি […]

সর্ব ইউরোপীয় আ. লীগ নেতা গণির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান এম এ গণি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশের ডাক

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা। তাদের দাবিগুলো হল- # সারা দেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে। # পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে […]

‘ব্যাখ্যা না পাওয়ায়’ নিন্দা জানাবে বিএনপি

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। গত ৬ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ওই ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন নজরুল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, […]

বিএনপির আন্দোলনের কথা শুনতে শুনতে মানুষও বিরক্ত: কাদের

“তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে,” বলেছেন তিনি। খালেদা জিয়াকে মুক্ত করতে দলকে সুসংগঠিত করে বিএনপি নেতারা আন্দোলনের ঘোষণা দেওয়ার পরদিন মঙ্গলবার ঢাকায় নিজের বাড়িতে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন কাদের। দলকে সুসংগঠিত করে অচিরেই মাঠে নামব: মির্জা আব্বাস   বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিএনপির আন্দোলনের […]

দলকে সুসংগঠিত করে অচিরেই মাঠে নামব: মির্জা আব্বাস

এতদিনেও সফল আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়ে সোমবার ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। মির্জা আব্বাস বলেন, “আমার কারাবন্দি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ যে আমরা আপনাদেরকে কোনো প্রকার ব্যবস্থা করতে পারি নাই। “আমরা […]

টিকা নিয়ে বিএনপি নেতা খোকন বললেন, ‘ফিলিং বেটার’

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন ৬৫ বছর বয়সী এই আইনজীবী, যিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে আছেন। টিকা নেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “মেন্টালি বেটার ফিল করছি। টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা বলতে পারছি না। তবে আই এম ফিলিং বেটার।” বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের […]

চুরানব্বইয়েও দেশে ‘নির্বাসিত’ ছিলেন বঙ্গবন্ধু: জাফর ইকবাল

রোববার গ্রাফিক নভেল ‘মুজিব’ এর অষ্টম পর্বের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “১৯৯৪ সালে আমি যখন দেশে ফিরি, তখন আবিষ্কার করলাম, এদেশ থেকে বঙ্গবন্ধু নির্বাসিত। চিন্তাও করতে পারবেন না, এটা কি অবস্থা।” সেই সময়ের বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন বাসায় […]

রেজা কিবরিয়া আর গণফোরামে নেই

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পদত্যাগপত্র দলের সভাপতি কামাল হোসেনকে পাঠিয়ে দিয়েছেন তিনি। গণফোরাম ছাড়ার পর দেশে থাকলেও অন্য কোনো দলে যোগ দেওয়ার কথা এখনও ভাবেননি বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনের আগে আকস্মিকভাবে গণফোরামে যোগ দেন। ওই নির্বাচনে বিএনপির সঙ্গে […]