ক্যাটাগরি

নিবন্ধিত হোন, নির্ভয়ে টিকা নিন, তাপসের আহ্বান

রোববার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, যত শিগগির সম্ভব, সবাই নির্ভয়ে অগ্রাধিকারভিত্তিতে নিবন্ধিত হবেন এবং এই টিকা গ্রহণ করবেন। এর মাধ্যমেই করোনাভাইরাস থেকে আমরা মুক্তি অর্জন করব এবং এ করোনাকে আমরা জয় করব।” করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাপস বলেন, “সারা […]

সৌভাগ্য, সহজে টিকা পেয়েছি: রাশেদ খান মেনন

সারা দেশে গণ টিকাদান শুরুর প্রথম দিন দুপুরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাগে গিয়ে টিকা নেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মেনন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “এটা আমাদের সৌভাগ্য যে অতি সহজেই টিকা পেয়েছি।” এদিন সকাল ১০টার পর মহাখালী স্বাস্থ্য ভবন থেকে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর পরপরই বিভিন্ন জেলায় টিকাদান কার্যক্রম শুরু […]

কোনো ভয় নেই, টিকা নিয়ে বললেন ডা. জাফরুল্লাহ

রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এ প্রতিক্রিয়া জানান। ডা. জাফরুল্লাহ বলেন, “আমি বলব, টিকা নিন সবাই, কোনো ভয় নেই। এটা (টিকা) আপনার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন। “অনেকেই টিকা নিয়েছেন, নিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে দেশের মানুষ […]

জামায়াতকে নিষিদ্ধের দাবি ইসলামী গণতান্ত্রিক পার্টির

জাতীয় প্রেস ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন করা হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ উদযাপন কমিটি গঠনের কথা জানিয়ে এম এ আউয়াল বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এখনও অবলীলায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা […]

এরশাদের নামে পদক দেবে জাপা

শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার এই তথ্য জানানো হয়। জাতীয় পার্টি তাদের এরশাদকে ‘পল্লীবন্ধু’ অভিহিত করে থাকে; যদিও সাধারণ মানুষের কাছে তার পরিচিতি ‘স্বৈরাচার’ হিবেবে। গত শতকের ৮০ এর দশকে এরশাদ সেনা প্রধান থেকে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৯০ সালে গণআন্দোলনে তার পতন ঘটে। পরবর্তীকালে এরশাদ জাতীয় পার্টি নিয়ে সক্রিয় […]

বিএনপি ‘অহেতুক’ উত্তেজনা সৃষ্টির চেষ্টায়: কাদের

শনিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফ্রিংয়ে তিনি বলেন, “বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো।” সহিংসতা কঠোর হাতে দমন করা হবে বলে বিএনপিকে হুঁশিয়ার করেন তিনি। কাদের বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে বার বার […]

খালেদা জিয়া বন্দি বলে জাতি বেদনায় ভারাক্রান্ত: রিজভী

শনিবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেত্রীর জন্য জাতি বেদনায় ভারাক্রান্ত। রিজভী বলেন, “আগামী ৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর। এই দিন করাবন্দিত্বের প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগরসহ সারাদেশে সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে।” জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির […]

‘দুর্গন্ধ’ দেশে-বিদেশে ছড়িয়ে পড়ছে: রিজভী

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, “সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখবার জো নেই।” তিনি দাবি করেন, “ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে” তারেক রহমানকে সাজা […]

‘সুষ্ঠু নির্বাচনের’ দাবিতে ছয় সিটিতে বিএনপির কর্মসূচি

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে বিএনপির মেয়রপ্রার্থীদের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে প্রথম সমাবেশ। এরপর ১৮ ফেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি, খুলনায়, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা উত্তরে এবং ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ করবে বিএনপি। […]

মীর কাদিমে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীন

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনার দেওয়া মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার দলীয় মনোনীত প্রার্থী আবদুস ছালামকে সমর্থন […]