ক্যাটাগরি

ঢাকার মোহাম্মদপুরে বস্তিতে আগুন

ছবি: প্রতীকী বৃহস্পতিবার সন্ধ্যার এই আগুনে পাঁচটি দোকান ও ঘর পুড়েছে বলে পুলিশ জানিয়েছে। খাদেমের বস্তি নামে ওই বস্তিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, […]

সব প্রতিষ্ঠান ‘জনপ্রতিনিধিত্বহীন’ হয়ে পড়েছে: নজরুল

বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একথা বলেন। নজরুল বলেন, “আজকে দেশে নির্বাচনের নামে যে খেলা চলছে, যে প্রহসন চলছে, যে নোংরামী চলছে, তার ফলে এদেশে যেসব প্রতিষ্ঠান নির্বাচিত গৌরবান্বিত হওয়ার কথা সেরকম কোনো প্রতিষ্ঠানই আজ আর গৌরবান্বিত নয়। “জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনোটাই প্রকৃত জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠান নয়। […]

গণতন্ত্রের সূচকে উন্নতি ‘নিন্দুকের মুখে ছাই’: কাদের

বৃহস্পতিবার ঢাকায় নিজের বাড়িতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এর এক দিন আগেই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২০ সালে পাঁচটি মানদণ্ডে বিভিন্ন দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে প্রতিবেদন প্রকাশ করে,, যাতে বাংলাদেশের চার ধাপ উন্নতির তথ্য আসে। কাদের বলেন, “নিন্দুকের মুখে ছাই দিয়ে এ প্রতিবেদনে করোনাকালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অব্যাহত উত্তরণকেই বিশ্বের মাঝে […]

সাতক্ষীরার রায় সরকারের ইচ্ছার প্রতিফলন: রিজভী

বৃহস্পতিবার সাতক্ষীরার আদালতে রায় ঘোষণার পর ঢাকয় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই প্রতিক্রিয়া জানান তিনি। ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার আদালতের রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক বিএনপির সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়। রিজভী বলেন, “এই মিথ্যা মামলাটি নিয়ে […]

আ. লীগে জায়গা নেই, বিকল্প এখন জাপা: জিএম কাদের

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগে কেউ যেতে পারছে না, নতুনদের জায়গা দেওয়ার মতো স্থান নেই আওয়ামী লীগের। আবার মামলা-হামলার কারণে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। “কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন। জাতীয় পার্টি সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। যারা […]

আল জাজিরার প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা চায় বিএনপি

বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। সেখানে বলা হয়, “গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সাথে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। “জনগণের কাছে সুনির্দিষ্টভাবে […]

ছাত্রলীগের কমিটিতে বাদপড়ারা বললেন, এসেছে ‘বিতর্কিতরা’

কমিটি থেকে অব্যাহতি পাওয়া নেতাদের একাংশ বুধবার সংবাদ সম্মেলন করে দাবি করেছে, নতুন পদ পাওয়া ৬৮ জনের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিতর্কিতদের নাম উল্লেখ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া দপ্তর সম্পাদক আহসান হাবীব ও উপদপ্তর সম্পাদক মাহমুদ আবদুল্লাহ বিন […]

শুধিতে হইবে ঋণ: মান্না

বুধবার এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, এ সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। ওই যে কবিতা ছিল না… ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ’। “এতই চুরি করেছেন, এতই লুট করেছেন, ওইগুলো ফেরত দিতে হবে। যত অত্যাচার করেছেন, আপনাদেরও বিচার হবে।” সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে মান্না বলেন, […]

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক অপপ্রচার: কাদের

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এতো ভাইব্র্যান্ট এবং অ্যাক্টিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। “লন্ডনে বসে যারা দেশবিরোধী […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি বিএনপির

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান। আগের দিন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। দীর্ঘ দিন সেনাশাসনের কবলে থেকে গণতন্ত্রের পথে যাত্রার এক দশক না হতেই প্রতিবেশী […]