ক্যাটাগরি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওনা হন মওদুদ। মঙ্গলবার ভোরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। “সেখানে ভর্তির পর স্যারের চিকিৎসা শুরু হয়েছে, কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।” সুজন জানান, সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন মওদুদ। স্ত্রী হাসনা মওদুদও তার সঙ্গে […]

সাতক্ষীরা আ. লীগের সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান মুনসুর আহমেদ। তার বয়স হয়েছিল ৭২ বছর। মুনসুর আহমেদ ১৯৮৬ ও ১৯৯১ সালের নির্বাচনে দুইবার সাতক্ষীরা-৪ আসনের এমপি নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের […]

নির্বাচন ব্যবস্থা নিয়ে সংসদে অভিযোগ বিরোধী সদস্যদের

সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং বিএনপির হারুনুর রশীদ নির্বাচন নিয়ে কথা বলেন। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আনিসুল ইসলাম বলেন, “নির্বাচনে ভোটার অংশগ্রহণ ২৪ শতাংশে নেমে এসেছে। ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য ভালো না। নির্বাচনে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা না থাকলে শক্তিশালী গণতন্ত্র সম্ভব না। “আমাদের আগামী ৫/১০ বছরের […]

সংসদে হারুনের অভিযোগ, স্পিকার বললেন ‘যুক্তিহীন’

জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, হারুনের বক্তব্য ‘যুক্তিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’। সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় হারুনের অভিযোগের পর এ বিষয়ে জবাব দেন স্পিকার। সংসদ নেতা শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুন স্পিকারের উদ্দেশে বলেন, “আজ দশ দিন ধরে সংসদ চলছে। আমি বহুবার চেষ্টা করেছি। কথা বলার জন্য। […]

ক্ষমতা ধরে রাখতেই নজিরবিহীন ‘অটো পাস’: রিজভী

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “পৃথিবীতে এমন নজিরবিহীন মিডনাইটের অটোএমপিদের সংসদ আর নেই। তেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএ-৫ এর ছড়াছড়ি দেখালেন, সেটিরও নজির পৃথিবীতে নেই। “মিডনাইট নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন […]

জাগপার নিবন্ধন বাতিল

রোববার এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ সালে নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু হলে জাগপাও নিবন্ধন পেয়েছিল। দলটির জন্য প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছিল ‘হুক্কা’। একযুগ পর সেই নিবন্ধন হারানোয় এখন আর […]

ছাত্রলীগের কমিটির ৬৮ শূন্য পদে নাম ঘোষণা

রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে ২৫ জনকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। তারা হলেন- সাইফ উদ্দিন বাবু, সাগর হোসেন সোহাগ, রায়হান কাওসার, রাকিব হোসেন, রানা হামিদ, আনন্দ সাহা পার্থ, শেখ সাগর আহমেদ, শুভ্রদেব হালদার, দেবাশীষ সিকদার সিদ্ধার্থ, আরিফ ইবনে […]

সঙ্কট মোকাবেলার উপায় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন: তথ্যমন্ত্রী

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, “করোনার শুরুতে যারা শঙ্কা প্রকাশ করেছিল, পত্রিকায় বিবৃতি দিয়েছিল, টেলিভিশনের পর্দা গরম করেছিল যে হাজার হাজার লাশ পড়ে থাকবে, অনাহারে হাজার হাজার মানুষ মারা যাবে, তাদের সেই শঙ্কাকে ভুল প্রমাণিত করে শেখ হাসিনার নেতৃত্বে সঙ্কট কীভাবে মোকাবিলা […]

গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার: প্রধানমন্ত্রী

একাদশ সংসদ গৃহীত মুজিববর্ষের কার্যক্রম এবং ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে রোববার সকালে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতির পিতার অডিও ভাষণের ডিজিটাল সঙ্কলনেরও উদ্বোধন করেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। তিনি বলেন, “আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য পার্লামেন্টের ভূমিকা রয়েছে। পার্লামেন্ট এমন একটা জায়গা, যেখানে […]

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিদেশি কূটনীতিকরা

শনিবার এক ওয়েবিনারে যোগ দিয়ে তার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের অর্জনকে ‘অনন্য ও অতুলনীয়’ অভিহিত করেন তারা। ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত এক দশকে বাংলাদেশের পক্ষে যা অর্জন করেছে তা পুরোই ব্যতিক্রমী। বাংলাদেশ ও চীনের মধ্যে এখনও দুই দেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।” […]