ক্যাটাগরি

ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির

রোববার সংসদে জাতীয় পার্টির নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজী ফিরোজ রশীদ যে নিতান্ত একজন মূর্খ মানুষ, এটা তার বক্তব্যে প্রমাণ করেছে।” জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফিরোজ রশীদ সংসদে বক্তব্যে ঘাতক-দালাল নির্মূল কমিটি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কাজী ফিরোজ রশীদ, ফাইল ছবি তিনি বলেছিলেন, “আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন […]

করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল

রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, “আমরা চাই যে, এদেশের সমস্ত মানুষ টিকা পাক। আমরা প্রথমেই বলেছি, এদেশের মানুষকে বিনামূল্যে টিকা দিতে হবে। “আমরা আবারো বলছি, টিকা এদেশের মানুষ নেবে। তবে এই টিকায় আস্থা আনতে হবে এবং একই সঙ্গে সেটাকে বিনামূল্যে মানুষকে দিতে হবে।” সাধারণ মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো রোডম্যাপ সরকার প্রণয়ন […]

ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ

এক সময়কার ছাত্রলীগের নেতা ফিরোজ রশীদ রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় নির্মূল কমিটি বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন আছে নাস্তিক নির্মূল কমিটি। আরেকটি সংগঠন হচ্ছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এই নির্মূল করার ক্ষমতা এদের কে দিয়েছে? আমি জানতে চাই। তুমি কে নির্মূল করার? “আমার দেশে […]

নিজের দলের এমপিদের নিয়ে সংসদে ফিরোজের ক্ষোভ

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ফিরোজ বলেন, “সব দলের সদস্যরা আছেন। জোট করে নির্বাচন করেছি। বিরোধী দলে বসেছি, এটা হল গণতন্ত্রের সৌন্দর্য্য। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের কারো কারো বক্তব্যে বোঝা যায় না কোন দলের সদস্য। “কোনো কোনো সংসদ সদস্য জাতীয় পার্টির নাম উচ্চারণ করে নাই, এরশাদের নাম উল্লেখ […]

ওবায়দুল কাদেরকে কটূক্তি: কোম্পানীগঞ্জে হরতালের ডাক কাদের মির্জার

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা শনিবার বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে উপজেলায় রোববার সকাল থেকে অর্ধবেলা হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, “নোয়াখালীতে যে অপরাজনীতি চলছে, এর একমাত্র হোতা হলেন একরামুল করিম চৌধুরী। তার অপরাজনীতি সম্পর্কে আমি কথা বলায় আমার বড় ভাই ও আমার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। অথচ সবাই […]

নেতাকর্মীদের ‘কথায়, আচরণে সংযত’ হতে বললেন কাদের

নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফেইসবুক লাইভে এসে নিজের পরিবারের রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্যের পরদিন শনিবার  সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওই বক্তব্যের প্রসঙ্গ না তুলেই ওবায়দুল কাদের বলেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। “দলে বিভিন্ন […]

অন্তর্কলহে বেরিয়ে আসছে ক্ষমতাসীনদের অপকর্ম: বাবলু

“অবস্থা এমন হয়েছে যে বিরোধী দলের আর কিছুই বলতে হচ্ছে না, নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন,” বলেছেন তিনি। শনিবার ঢাকার বনানীতে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে তিনি একথা বলেন। নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচন ঘিরে আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের দিকে ইঙ্গিত করে বাবলু বলেন, “সরকারি দলের এক সংসদ […]

টিকার জন্য মোদীকে অভিনন্দন জিএম কাদেরের

শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জি এম কাদের। অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি দেশটির জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। কাদের বলেন, “মহামারীকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সেরাম ইনষ্টিটিউটে […]

জিয়ার কাজ ছিল মানুষের ভাগ্য নিয়ে খেলা: প্রধানমন্ত্রী

৬৬ হাজার ১৮৯টি গৃহহীন পরিবারকে শনিবার ঘরের চাবি বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি সেনা শাসনের সময় দেশের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষ কি পেয়েছিল তখন? অনেকে গালভরা কথা বলে- গণতান্ত্রিক অধিকার পেয়েছে। গণতান্ত্রিক অধিকারটা কী? “একটা মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে একদিন ঘোষণা […]

আমার নাম আগে এলে আমিও টিকা নেব: জাফরুল্লাহ

তবে মানুষের ‘আস্থা অর্জনের জন্য’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই টিকা নেওয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধনের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মলনে ডা. জাফরুল্লাহ বলেন, “ভ্যাকসিনের বিষয়টি সোজা-সরলভাবে জাতির কাছে তুলে ধরতে চাই। ভ্যাকনিস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই।” সব ওষুধেরই যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, সে কথা তুলে ধরে […]