ক্যাটাগরি

উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বৃহস্পতিবার দলের এক ওয়েবিনারে বক্তব্যে এই দাবি করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, “তারা (সরকার) আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাংলাদেশের মানুষকে তাদের যে পরিচিতি আছে, সেখান থেকে দূরে ঠেলে দিতে চাইছেন। “আজকে একটা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের যে স্বতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, তা ভুলে গিয়ে সে অন্য জায়গায় নতজানু […]

টিকা নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: কাদের

বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “জনকল্যাণে নিবেদিত সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির […]

টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ

করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ টিকার চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে। তার আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে অভিযোগ করেন টিকা নিয়ে সরকার লুটপাট শুরু করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “আজকে করোনার টিকা চলে আসছে। উপহার […]

এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুই ডলার ৭০ সেন্টে অক্সফোর্ড টিকা বেচে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার।এরা কি মানুষ যারা ক্ষমতায় আছে? “বেক্সিমকোর সাথে ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। টিকা […]

টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল

বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভ্যাকসিন সাধারণ মানুষ পাবে কিনা তার কোনো রোডম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে, আগে ২০ লক্ষ আসবে। এই ২০ লক্ষ কারা পাবে -সেটা আমরা জানি না। প্রতি মাসে নাকি ৫০ লক্ষ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কখন পাব, না পাব […]

কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের

বুধবার আওয়ামী লীগ কার্যালয়ে দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটি আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাস অভিঘাত যেভাবে সরকার সফলতার সাথে মোকাবিলা করেছে, করোনার টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা ও টিকা প্রদান কাজও স্বচ্ছতা, সফলতার সাথে সম্পন্ন করবে।” বিএনপি করোনাভাইরাসের টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে অভিযোগ করে […]

বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী

বুধবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে টিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। ভারতে টিকা নিতে গিয়ে ‘কয়েক জায়গায় মৃত্যু হয়েছে’ দাবি করে সকালে এক অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশে এই টিকা আগে ‘ভিআইপিদের’ দেওয়ার প্রস্তাব করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর […]

যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত

সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী জানান, তাদের চেয়ারম্যান মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার ওই রিপোর্ট হাতে পান।   “সোমবার থেকে তিনি কিছুটা জ্বর অনুভব করছিলেন। গতকাল সকালে টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। পরে গতকাল রাতেই রিপোর্ট পজিটিভ আসে।” জয়দেব বলেন, “পরশ ভাই, ডাক্তারের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন। তার শরীরের অবস্থা এমনিতে ভালো।”

বিএনপির টিকা-সংশয়

বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যে ভ্যাকসিন আসছে এটা ভিআইপিরা আগে পাবে না। ও, ভিআইপিরা আগে দেখবেন গরীব মানুষের ওপর প্রয়োগ করে! গরীব মানুষ গিনিপিগ নাকি? আগে ভ্যাকসিন দিয়ে দেখবেন ওরা মরে না বাঁচে…।” অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের দিনই বলেছিলেন, দেশের সাধারণ মানুষ করোনাভাইরাসের টিকা কতটা কীভাবে পাবে, সে […]

সঙ্কটকালে জিয়ার পথ ধরার আহ্বান ফখরুলের

জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। ফখরুল বলেন, “বহুদলীয় গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, একদলীয় বাকশালী অন্ধকার থেকে বহুদলীয় গণতন্ত্রের আদলের মধ্যে ঝুলিয়ে দেওয়া- এগুলো ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় কীর্তি। “আমি মনে করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সামনে সবসময় উজ্জ্বল নক্ষত্রের মতো […]