ক্যাটাগরি

বহুধাবিভক্ত মুক্তিযোদ্ধাদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান ওবায়দুল কাদেরের

মঙ্গলবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটি আয়োজিত আলোচনা সভায়  নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করে এগিয়ে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, […]

‘জিয়ার পরিবারের এখন মানিই প্রব্লেম’

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার তিনি সংসদে বলেন, “জিয়াউর রহমান বলেছিলেন ‘মানি ইজ নো প্রব্লেম।’ কিন্তু জিয়া পরিবারের জন্য শেষ পর্যন্ত মানি ইজ প্রব্লেম হয়ে দাঁড়িয়েছে। কারণ অর্থলোভী জিয়া পরিবারের অর্থের ক্ষুধার লোভে বিএনপি পরিবার এখন পুড়ে মরছে।” ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই সংসদ সদস্য বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরও […]

কোভিড-১৯: টিকা নিয়ে ফখরুলের সংশয়

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নয়া পল্টনে ড্যাবের ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “আমরা বার বার করে বলেছিলাম, ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেওয়া হোক, একটা রোডম্যাপ দেওয়া হোক- তার কোনোটাই দেওয়া হয়নি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাবেন কিনা এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই। “কিন্তু ধনিক শ্রেণি পাবেন, সেটা […]

জন্মবার্ষিকীতে জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা। দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, […]

জাসদ সভাপতি ইনু করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাস পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত শুক্রবার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন।… সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে কোনো অস্বাভাবিকতা বা জটিলতা পাওয়া যায়নি।” কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু গত ১২ জানুয়ারি জাতীয় সংসদের […]

অভ্যন্তরীণ সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ‘উপস্থিতি রয়েছে’ বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে আল-কায়েদার কোনো উপস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞতাপ্রসূত যখন এই বক্তব্য রাখেন সেটি খুবই […]

সিরাজগঞ্জে তারিকুল হত্যায় জড়িত যেই হোক, বিচার হবে: কাদের

সোমবার চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “পৌরসভা নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীর নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।” পুলিশকে পরবর্তী নির্বাচনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে […]

শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৮ দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল  নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন সংগঠনটি নেতা-কর্মীরা। মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, অ্যাসাইনমেন্টের নামে বিভিন্ন স্কুলে আদায় করা ফি ফেরত দেওয়া এবং নামে-বেনামে ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘রোডম্যাপ’ ঘোষণা […]

নির্বাচন কমিশন আ. লীগের পোস্ট বক্স: রিজভী

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, গত পরশু দ্বিতীয় ধাপের ৬০টি পৌর সভায় আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করে, ভোট কারসাজির ডিজিটাল মেশিন ইভিএম দিয়ে প্রকাশ্যে কারচুপি করা হয়েছে। দেশের জনগণ জানে, আওয়ামী লীগের আমলে […]

‘ডাকাতি’ করে ভোট নিয়ে গেল: ফখরুল

পৌর নির্বাচনের দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণের পরদিন রোববার ঢাকায় এক অনুষ্ঠানে নানা অভিযোগ তুলে ধরেন তিনি। ফখরুল বলেন, “পৌরসভা নির্বাচন গতকাল হয়ে গেল। বেশির ভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। এমনকি খুন পর্যন্ত হয়েছে। সিরাজগঞ্জে একজন কমিশনার, তিনি প্রায় ৮৫ ভাগ ভোট পেয়ে জিতেছেন, তাকে হত্যা করা হয়েছে। “তারা […]