স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার বিচার দাবিতে নয়া পল্টনে কর্মসূচি

বিএনপি সমর্থিত এই সংগঠনের কয়েকশ নেতাকর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ওই শিক্ষার্থীর ওপর সংঘটিত নিষ্ঠুরতার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি সারা দেশে ধর্ষণ-হত্যাসহ নারী ও শিশুদের ওপর নিযার্তন-নিপীড়নের প্রতিবাদ জানান তারা। ‘শিশু নিপীড়ন বন্ধ কর’, ‘বিকৃত যৌনাচার বন্ধ কর’, ‘স্কুলছাত্রীর হত্যাকারীর বিচার চাই’, ‘জেগে ওঠো- শিশুদের রক্ষা কর’ ইত্যাদি দাবি সম্বলিত […]
২৫৩ পরিবার জনগণের ভাগ্য নিয়ে খেলছে: নূর

বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি বলেন, “বঙ্গবন্ধু পাকিস্তান আমলে বলেছিলেন, ২২টি পরিবার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, দেশের সম্পদ লুটপাট করছে। স্বাধীন দেশে আজকে আমাদের কাছে তথ্য আছে, ২৫৩টি পরিবার দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। […]
যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল করোনাভাইরাসে আক্রান্ত
মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার তিনি নমুনা পরীক্ষার ফল পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের যুব সংগঠনটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী। তিনি বলেন, “সোমবার থেকে তিনি (নিখিল) শরীরে জ্বর অনুভব করছিলেন। গতকাল করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। আজ পজেটিভ রিপোর্ট পেয়েছেন।” নিখিল চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন জানিয়ে জয়দেব বলেন, “তার শরীরের অবস্থা […]
সরকার ‘অনেক নৌকায়’ পা দিয়ে আছে: বিএনপির নজরুল

বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশ এক অদ্ভূত রাষ্ট্র, যে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে। একই সংবিধানে গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে। একই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ আছে, বাংলাদেশি জাতীয়তাবাদও আছে। ক্ষমতায় থাকার জন্য সব ব্যাপারে কম্প্রোমাইজ করা… “বলে না যে, দুই নৌকায় পা দিলে ডুবে যেতে হয়। এই সরকার তো দুই […]
জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত

তার প্রেস সচিব (২) খন্দকার দোলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চিকিৎসকের পরামর্শে জিএম কাদের বাসায় আইসোলেশনে আছেন। গত ১২ জানুয়ারি রাতে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পেয়ে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন জি এম কাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জিএম কাদের সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই […]
বঙ্গবন্ধু পুনর্পঠন: জাতির পিতার বই নিয়ে পাঠচক্র শুরু

মুজিব বর্ষ উপলক্ষে প্রতি সপ্তাহে একদিন এই কার্যক্রম চলবে, যা পর্যায়ক্রমে সারা দেশে প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বুধবার বিকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এ পাঠচক্রের সূচনা হয়। বঙ্গবন্ধু পুনর্পঠন কেন্দ্রের গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে […]
সিরাজুল আলম খান হাসপাতালে

বুধবার রাতে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে ডাকসুর সাবেক জিএস, জাসদ নেতা মুশতাক হোসেন জানিয়েছেন। ৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ডা. মুশতাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ বোধ করলে রাতে দাদা ভাইকে হাসপাতালে নেওয়া […]
৫৬ পৌরসভায় নৌকার প্রার্থীর নাম ঘোষণা

বুধবার সন্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রংপুর বিভাগ: ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পৌরসভায় আঞ্জুমান আরা বেগম, রাণীশংকৈল পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট পৌরসভায় মো. মোফাজ্জল হোসেন, পাটগ্রাম পৌরসভায় রাশেদুল ইসলাম সুইট। রাজশাহী বিভাগ: আক্কেলপুর পৌরসভায় মো. শহীদুল আলম […]
‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ প্রকাশিত হল
‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ শিরোনামের বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ত্রৈমাসিক ‘এবং বই’র সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম একাত্তরে মুজিবনগর সরকারে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন তিনি, হয়েছিলেন উপ-রাষ্ট্রপতি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের […]
শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ তৈরির দাবি ছাত্র ইউনিয়নের

বুধবার দুপুরে সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান। বাংলাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। ছাত্র সংগঠনগুলো স্বাস্থ্য বিধি মেনে অচিরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ পরীক্ষা নেওয়ার […]