যুবলীগে দায়িত্ব বণ্টন, বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ

পাশাপাশি যুবলীগ করার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের কংগ্রেস পরবর্তী সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। তনি বলেন, ভার্চুয়াল এই সভায় সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি, […]
মামলা-হুলিয়ায় আন্দোলন দমানো যাবে না: ফখরুল

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে এক মানববন্ধনে তিনি বলেন, “আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। এদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় ১২ বছর ধরে এখানে অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের একটা স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে যে, […]
সময়েই কেটে যাবে তাপস-খোকনের মতপার্থক্য: স্থানীয় সরকারমন্ত্রী

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। তাজুল বলেন, “সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। “জানতে পেরেছি বিষয়টি নিয়ে মামলা হোক, তা শেখ ফজলে নূর তাপস চাননি। এই মামলা প্রত্যাহার করবেন বলে আমি […]
জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির একদিনের কর্মসূচি

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১৯ জানুয়ারি ভোরে বিএনপির কেন্দ্রীয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করবেন দলের নেতাকর্মীরা। বিকাল ৩টায় হবে ভার্চুয়াল আলোচনা সভা। এছাড়া জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর দলের […]
খোকনের বিরুদ্ধে ‘অতি উৎসাহীদের’ মামলা প্রত্যাহার করতে বললেন তাপস

তিনি বলেছেন, “অতি উৎসাহী কিছু ব্যক্তি আমার বিনা অনুমতিতে (সাঈদ খোকনের বিরুদ্ধে) মামলা করেছে, আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে।” পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘সাকরাইন উৎসব’ উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তাপস। ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শনিবার ঢাকায় কদম ফোয়ারার সামনে মানববন্ধন […]
তাপস-সাঈদের পরস্পরবিরোধী অভিযোগ নিয়ে দুদক নিশ্চুপ কেন, জানতে চান রিজভী

মঙ্গলবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, “সরকারের মেগা মেগা দুর্নীতির মহাসাগর থেকে ছিটেফোঁটা চিত্র দুই-একজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে। সাঈদ খোকন বলছেন, মেয়র তাপস (ফজলে নূর তাপস) শত শত কোটি টাকা লুট করেছেন। অপরদিকে মেয়র তাপস বলছেন, শত শত কোটি টাকা লুট করেছেন সাঈদ খোকন। দুই […]
খালেদার খনি দুর্নীতি: অভিযোগ গঠন পিছিয়ে ২২ ফেব্রুয়ারি

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। তা মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করে দেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের […]
বাহাদুর শাহ পার্কে সাঈদ খোকনের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ

মঙ্গলবার দুপুরে ‘ঢাকাবাসী’ নামে এক সংগঠনের ব্যানারে ৭০ থেকে ৮০ জনের একটি দল বাহাদুর শাহ পার্কে সমাবেশ করে এবং পরে সেখানে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। সমাবেশ থেকে সাঈদ খোকনের বিরুদ্ধে ‘সব মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক মিঠু। পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ওমর আলী বলেন, “এটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। এ […]
‘ওয়ান-ইলেভেনের’ ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতায়: ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সেই দিনের বার্ষিকীতে সোমবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, “২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে যে অভ্যুত্থান- এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না। এটা ছিল বাংলাদেশের দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করবার জন্যেই দেশি-বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ। “আমরা খুব স্পষ্টভাবে দে্খেছি, যারা সেদিন […]
সরকার পাল্টাতে ‘বৃহত্তর গণঐক্যের’ ডাক মির্জা ফখরুলের

সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, “আজকে সকলকে আহ্বান জানাতে চাই যে, শুধু নির্বাচন কমিশন নয়। এই সরকার যারা জনগণকে হত্যা করেছেন, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা বৃহত্তর গণঐক্য গঠন করি। “বৃহত্তর গণঐক্যের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে, […]