ক্যাটাগরি

‘মানহানিকর বক্তব্যে’ আইনি ব্যবস্থা নেবেন মেয়র তাপস

সোমবার দুপুরে ঢাকার মানিকনগরে বক্স কালভার্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র তাপস। সাবেক মেয়রের অভিযোগের সূত্র ধরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “৯ তারিখ ঘটা করে সভা ডেকে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন তিনি। এটা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ।” তাপস বলেন, গত ১৭ মে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে […]

রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারপ্রধান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রওশন আরা ওয়াহেদ রানী, ফাইল ছবি রওশন আরা ওয়াহেদ রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা। তার স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় […]

ওবায়দুল কাদেরকেও হুঁশিয়ার করলেন ভাই কাদের মির্জা

রোববার সকালে এক নির্বাচনী পথসভায় তিনি বড় ভাইকে উদ্দেশ করে বলেছেন, সংসদ নির্বাচনে জিততে হলে তাকে লাগবে। কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এবার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী। ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ আসনেরই সংসদ সদস্য। কাদের মির্জার অভিযোগ, এবার নির্বাচনে জেলা আওয়ামী লীগের একটি অংশ তার বিরোধিতা করছে। রোববার ৯ নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি বলেন, […]

স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজ তারাই ব্যর্থ: শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন তিনি। শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে […]

খোকনের বক্তব্য ‘ব্যক্তিগত, গুরুত্বহীন’: তাপস

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি এখন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন বলে মনে করি না।” ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে শনিবার ঢাকায় কদম ফোয়ারার সামনে মানববন্ধন করেন। সাবেক মেয়র সাঈদ খোকন ওই কর্মসূচিতে সংহতি জানাতে এসে বর্তমান […]

আ.লীগ ‘ঠুনকো’, বিএনপি ‘নেতৃত্বশূন্য’: জি এম কাদের

রোববার রাজধানীতে এক দলীয় মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে আছে। উনি যতটুকু, দল ততটুকু। নীচে কেউ নেই। উনার দলের সাবেক মেয়র বলেন বর্তমান মেয়র উপযুক্ত নন। দলের শীর্ষ নেতার ভাই বলেন, ‘পালানোর পথ খুঁজে পাবেন না’। শীর্ষ নেতৃত্ব যতদিন, ততদিন ঠিক। এর বাইরে তাদের অবস্থা ঠুনকো।” আর বিএনপি প্রসঙ্গে সংসদের বিরোধী […]

দুর্নীতি করতে টিকা আমদানিতে ‘মধ্যস্বত্ত্বভোগী’ নিয়োগ: ফখরুল

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভ্যাকসিন সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্ত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যে। এর মাধ্যমে জনগণের অর্থ নয়-ছয় করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছে। “সরকারি সুবিধাভোগী পদবীধারী মধ্যস্বত্ত্বভোগী নিয়োগ নিয়ে নীতিগতভাবেই শুধু নয়, আইনগতভাবেও অপরাধমূলক কাজ হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে, সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো […]

তারেকের পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া, বানোয়াট, মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থি দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ।” “এই হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে […]

প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

রোববার সকাল ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, “বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি, এই অপশক্তিকে পরাজিত […]

নির্বাচনী প্রতিশ্রুতি: আ.লীগের ‘কর্মজীবনের কর্মশালা’ শুরু

এই প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ হিসেবে পেশা বিষয়ে পরামর্শ কর্মশালার কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহায়তা নিয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি এই আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “দক্ষিণ এশিয়ায় এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশের তরুণদের পাশে এভাবে দাঁড়িয়েছে, যার […]