দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র: জি এম কাদের

শনিবার ঢাকায় জাতীয় পার্টির এক সভায় তিনি এই মন্তব্য করে এজন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকে দায়ী করেন। প্রয়াত এরশাদের ভাই কাদের বলেন, “স্বৈরাচর নিপাত যাক বলে স্বৈরতন্ত্রকে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। “হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান হিসেবে সাংবিধানিকভাবেই অনেক ক্ষমতা ব্যবহার করেছেন। কিন্তু ৯১ সালের পর আওয়ামী […]
তরুণদের ‘ক্যারিয়ার’ পরামর্শ দিতে কর্মসূচি আ. লীগের

আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে দলের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মজীবনের কর্মশালা নামের এই দক্ষতা ও কর্ম পরিকল্পনা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে দল-মত নির্বিশেষে দেশের তরুণ-তরুণীরা নিজেদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক জীবনের ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন পাবে। ফলে […]
মানুষের মনের কথা বুঝুন: বিএনপিকে কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন, “জনগণ সব সময় প্রাপ্তি ও অর্জনের পথে এগিয়ে যেতে চায়। বিএনপিকে আহ্বান জানাব, আপনারা মিথ্যাচার ও অন্ধ-বিরোধিতার পথ পরিহার করে সত্য এবং সুন্দরকে গ্রহণ করতে শিখুন। জনগণের মনের ভাষা বুঝুন।” বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে ‘বদ্ধ পরিকর’ বলে মন্তব্য করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে […]
সিপিবি নেতা মনজুরুল আহসান খানকে ৬ মাস ‘অব্যাহতি’

এ সময় উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি পার্টির অন্য সব দায়িত্ব থেকেও বিরত থাকতে হবে বাম দলটির তিনবারের সভাপতি ৭৬ বছর বয়সী মনজুরুল আহসান খানকে। শুক্রবার সন্ধ্যায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) এক বিবৃতিতে এ খবর জানান। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) উপদেষ্টা মনজুরুল আহসান খান কর্তৃক একটি […]
জাতির উদ্দেশে ভাষণে ‘কথামালার ফুলঝুরি’: বিএনপি

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সরকারের মেয়াদে যুগপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূণ্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।” ২০০৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর গত ১২ বছর ধরে টানা তিন মেয়াদে দেশ […]
টিকা নিয়ে উদ্বেগজনক অবস্থায় আছি: জি এম কাদের

তিনি বলেছেন, “টিকার বিষয়ে আমরা সংশয়ে আছি …উদ্বেগজনক অবস্থায় আছি। বাংলাদেশের মানুষ সঠিক সময়ে টিকা পাবে কি না, সেটা নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না।” বৃহস্পতিবার ঢাকার পল্টনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জি এম কাদের নিজের সংশয়ের কথা জানান। মহামারী রূপ নেওয়া কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে বছর বাদে আশা নিয়ে এসেছে টিকা। […]
মওদুদের হৃদযন্ত্রে বসানো হল ‘পেসমেকার’

বৃহস্পতিবার বিকালে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলহামদুলিল্লাহ! স্যারের হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। “স্যারের জ্ঞান আছে। ডাক্তারদের সাথে তিনি কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।” হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ […]
টিকা কেনার পুরো টাকাই লোপাট হবে: রিজভী

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার করোনার টিকা নিয়ে তেলেসমাতি শুরু হয়েছে। স্বাস্থ্য সচিব বলছেন, জি-টু-জি চুক্তি হয়েছে ভারতের সাথে, সরকারের সাথে সরকারের চুক্তি হয়েছে। বেক্সিমকো বলল যে, না এটা একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। কোনটা বিশ্বাস করবেন? “এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে, একটা শুভঙ্করের ফাঁকি এবং যেটাকে একেবারে […]
দলের ঐক্য ধরে রাখুন, ফখরুলকে তথ্যমন্ত্রী পরামর্শ

সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বৃহত্তর ঐক্য তারা (বিএনপি) গত নির্বাচনের আগেও করেছিল। ডান, বাম, অতি বাম, অতি ডান, প্রতিক্রিয়াশীল এবং ধর্মান্ধ গোষ্ঠি সবাইকে এক করে ২০১৮ সালের নির্বাচনে তারা চেষ্টা করেছিল, সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। “দেখা গেল যে, সেই ঐক্য কাচের গ্লাসের মতে ভেঙে গেছে। যেই দলগুলো একত্রিত […]
লোক সমাগমের কর্মসূচিতে এখনই যাচ্ছে না আ. লীগ

পাশাপাশি জনসমাগম হয়- এমন সাংগঠনিক কার্যক্রমও মাস তিনেক বন্ধ রাখা হচ্ছে বলে ক্ষমাতসীন দলটির নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইরাসের প্রকোপ কিছুটা কমার পর তারা তৃণমূলের সম্মেলন আয়োজনের কাজ শুরু করেছিলেন। ইতোমধ্যে কয়েকটি জেলা-উপজেলার সম্মেলন করাও হয়েছে। “স্বাস্থ্যবিধি মেনেই আমরা তৃণমূলের সম্মেলন করেছি। কিন্তু […]