দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে […]
ছেঁড়া কাপড় নেই, কুঁড়েঘর শুধু কবিতায়: তথ্যমন্ত্রী

বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘সচিত্র বঙ্গবন্ধু’ অ্যালবামের মোড়ক উন্মোচন করে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের টানা এক যুগ পূর্তিতে সফলতা কী-সেই প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গত ১২ বছরে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, দারিদ্র্য কমেছে। “বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা […]
বাম জোটের ইসি ঘেরাওয়ে পুলিশের বাধা

বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরে সামনে পুলিশের বাধা পেয়ে সেখানেই সমাবেশে তারা এ অভিযোগ করেন। জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, “হুদা কমিশন দিনের ভোট রাতে আয়োজন করে, ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করে এই (আওয়ামী লীগ) সরকারকে আবারও ক্ষমতায় এনেছে। জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে নির্বাচন কমিশন এখনও […]
মওদুদ আগের চেয়ে ভালো আছেন: মির্জা ফখরুল

বুধবার দুপুরে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসার পর সাংবাদিকদের এতথ্য জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, “আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। আমি উনার সাথে কথা বলেছি। উনি বলেছেন, ভালো বোধ করছেন। “আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার […]
শৃঙ্খলা ভঙ্গ হলে ছাড় নয়, ভাইয়ের প্রসঙ্গে কাদের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছোট ভাই আব্দুল কাদের মির্জার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেছেন তিনি। কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। ওই আসনেই ওবায়দুল কাদের সংসদ সদস্য। আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী কাদের মির্জার কয়েকটি বক্তব্য সম্প্রতি সোশাল মিডিয়ায় আলোচিত হয়। এর একটিতে তাকে বলতে শোনা গেছে- ‘সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর […]
টিকার জন্য ‘বিকল্প উৎস’ খোঁজার তাগিদ বিএনপির

বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশে এই আহ্বান জানান। তিনি বলেন, “বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকায় জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। তাদের অদূরদর্শিদতা ও লুটপাট নীতির কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চিয়তা দেখা দিয়েছে। যে অনিশ্চিয়তা দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য সরকারকে অবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ […]
বিএনপির কর্মসূচি একদিন পিছিয়েছে
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। “নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপির উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগর দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনিবার্যকারণবশত আগামী ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১১ জানুয়ারি পালিত হবে,” বলা হয়েছে এতে। ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে সকাল ১১টায় মানববন্ধন হবে বলে জানান […]
নৌকার প্রার্থীর বিরুদ্ধে গেলে কঠোর ব্যবস্থা: যুবলীগ চেয়ারম্যান

মঙ্গলবার বিকালে যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, “আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়/জেলা/মহানগর/উপজেলা/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ অন্যান্য সহযোগিতামূলক কাজ করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে […]
ওবায়দুল কাদেরের ভাই মির্জা বললেন, তার কথার ‘বিকৃত প্রচার হচ্ছে’
কাদের মির্জা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তার কথা নিয়ে একটি ‘কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে’। আর তিনি যা বলেছিলেন, তা শুধু স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, তা জাতীয় নির্বাচন নিয়ে নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধার সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। ওই আসনেই ওবায়দুল কাদের সংসদ সদস্য। আসন্ন পৌর নির্বাচনেও […]
হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ মওদুদ

৮০ বছর বয়সী মওদুদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন বলে মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানিয়েছেন। সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা আরও […]