ক্যাটাগরি

কৌশল আর ‘পুতু পুতু আন্দোলনে’ কাজ হবে না: মান্না

আজ হোক-কাল হোক সরকারের পতন নিশ্চিত করার মানসিকতা নিয়ে রাজপথে নামলেই সফলতা আসবে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সেগুনবাগিচায় ডিআরইউয়ে বিএনপি সমর্থিত একটি সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্দোলনের সঙ্গীদের উদ্দেশে মান্না বলেন, “আপনারা একজন মন্ত্রীর পদত্যাগ চাইবেন, দুইজন মন্ত্রীর পদত্যাগ চাইবেন- তা দিয়ে কিছু হবে না। বলেন এই সরকারকে চাই […]

সুষ্ঠু নির্বাচন এখন জাদুঘরে: রিজভী

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারিকে ইতিহাসের ‘কালিমালিপ্ত দিন’ আখ্যায়িত করে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, “এখন জনগণ জানে, যে কোনো নির্বাচনের আগে নৌকা প্রতীক টেন্ডারে তোলা হচ্ছে। যে প্রার্থী বেশি দামে কিনতে পারে, তার ভাগ্যে শিকে ছেঁড়ে। নৌকা প্রতীক পাওয়া মানে নির্বাচিত হওয়া। “এভাবে আওয়ামী লীগ বাংলাদেশের অবাধ, […]

ওবায়দুল কাদের ভালো মানুষ: মান্না

মঙ্গলবার সেগুনবাগিচায় ডিআরইউয়ে বিএনপি সমর্থিত একটি সংগঠনের আয়োজনে ‘৫ জানুয়ারি ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্যে এক সময়ের ছাত্র রাজনীতির প্রতিদ্বন্দ্বী কাদেরের প্রশংসা করলেন তিনি। দুই দিন আগে নোয়াখালীতে বসুরহাট পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবিতে ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বিক্ষোভ নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ […]

তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে স্বাধীন পেশায় আসার পরামর্শ

মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে এ পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ওবায়দুল কাদের বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। জীবন মানে যুদ্ধ, যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানান […]

জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি: জিএম কাদের

মঙ্গলবার রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, “আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে।” “তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির […]

ভাস্কর্যবিরোধীরা ভুল করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামী করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। আর এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, দেশের জনগণের এবং আমাদের […]

জাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে ব্যানার, ফেস্টুন, জাতীয় পাতাকা, দলীয় পতাকা ও লাল পতাকা সুসজ্জিত একটি শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নেতা-কর্মীরা। জাসদ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, […]

স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থামেনি: প্রধানমন্ত্রী

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে এটা তারা (স্বাধীনতা বিরোধী চক্র) কখনও মানতে চায়নি। বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়- […]

মহামারীকালে ছাত্রলীগের ভূমিকার প্রশংসায় শেখ হাসিনা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মহামারী মোকাবেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “তোমরা যে কাজগুলো করে গেছ, তার জন্য সব সময় আমরা সাধুবাদ জানাই। “আমি জানি হয়ত ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও দুই-একটা ঘটনা ঘটে। আর আমাদের কিছু পত্র-পত্রিকা আছে, যতই ভালো কাজ কর, […]

দশম সংসদ নির্বাচনের বার্ষিকীতে ‘কালো পতাকা’ তুলবে বিএনপি

সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরেও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য বিএনপি আগামীকাল সারাদেশে কালো পতাকা উত্তোলন করবে। […]