৭৩ বছরে ছাত্রলীগ

দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। গত সাত দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, […]
টিকা নিয়ে সরকারের ‘কর্মপরিকল্পনা’ জানতে চায় বিএনপি

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবিলম্বে এ বিষয়ে সরকারের পরিপূর্ণ একটা পরিকল্পনা, রোডম্যাপ, অর্থাৎ ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেওয়া সম্ভব হবে, কাদেরকে দেওয়া হবে- সব কিছু নিয়ে একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি।” মির্জা ফখরুল বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে, উচ্চ পর্যায়ের মানুষদের জন্য ইতোমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। […]
আন্দোলন ডেকে তারা হিন্দি সিনেমা দেখে: কাদের

রোববার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি অভিযোগ করে আসছে রাজনীতিতে তাদের কোনঠাসা করে রাখা হয়েছে, প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “আমরা স্পেস দিয়ে রেখেছি, তাদের স্পেস নিতে হবে। কে দিচ্ছে না? তাদের সময়ে পুলিশের আক্রমণে রাসেল স্কয়ারে আব্দুস সামাদ আজাদের মত নেতা আহত হয়েছে। অন্তঃস্বত্তা […]
বাণিজ্যমন্ত্রী ও ইসির পদত্যাগ দাবিতে মানববন্ধন করবে বিএনপি

৭ জানুয়ারি থানা পর্যায়ে এবং ১০ জানুয়ারি পৌরসভা এবং মহানগরে মানববন্ধন হবে। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এই কর্মসূচির সিদ্ধান্ত রোববার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাক-সবজির দাম বেড়েছে। এটা এখন […]
কোটা বাতিল পুনর্বিবেচনা করতে হবে: মোজাম্মেল হক

শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘শহীদ সন্তান-৭১’ আয়োজিত আলোচনা সভায় ওঠা দাবির সঙ্গে সংহতি জানিয়ে তিনি এ আহ্বান জানান। মোজাম্মেল বলেন, “প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই গান গাইবে, যা পাকিস্তান আমলে […]
মওদুদ হাসপাতালে ভর্তি

৮০ বছর বয়সী এই রাজনীতিকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন। গত ৩০ ডিসেম্বর মওদুদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তার সহকারী। সুজন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের রক্তের হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ায় গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। […]
সবই আছে, শুধু মানুষের অধিকার নেই: ফখরুল

প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা স্বপ্ন দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই।” তিনি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে পথ আমাদের দেখিয়েছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে স্বাধীন জনগণের জন্য একটি রাষ্ট্র, যে রাষ্ট্র হবে বহুদলীয়। […]
বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন তথ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেল অনুর্ধ-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ‘ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, সংগ্রাম করে গণতন্ত্র […]
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত সারা দেশের নেতাকর্মীরা

শুক্রবার বিকাল ৩টায় শুরু হয় এই ভার্চুয়াল আলোচনা, শেষ হয় রাত সাড়ে ৯টায়। রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিস থেকে টানা ৬ ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করা হয়। সারা দেশের জেলা কমিটির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এই আলোচনায় যুক্ত হন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ক্রিনে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সরাসরি দেখানো হয়। এই ভার্চুয়াল আলোচনায় লন্ডন থেকে […]
নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি: ওবায়দুল কাদের

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, “নব বারতার সম্ভবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি। “দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের […]