ক্যাটাগরি

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ঘোষণা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি অনুমোদন দেন। অধ্যাপক হোসেন মনসুরকে উপকমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে সদস্য সচিব করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ইঞ্জিনিয়ার মো. […]

গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বারবার বলেছি, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। “সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে […]

এরশাদের বাড়িতে জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এরিক-বিদিশা

এই অনুষ্ঠানে এরশাদের ছেলে এরিক এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা বিদিশাও। বৃহস্পতিবার রাতে ৩৬ পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন এরিক এরশাদ। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এসময় ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ছাড়াও সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান […]

আওয়ামী লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে তার জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্য এর কারণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন […]

ইতিবাচক রাজনীতিতে বিএনপির ফেরার সম্ভাবনা ক্ষীণ: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। বিএনপি ইংরেজি নতুন বছরে সরকার পরিবর্তনের প্রত্যাশা করছে, গণমাধ্যমে আসা এ খবরের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “বিএনপি নিজেরা সব সময় অন্ধকারের মধ্যেই আছে, এজন্য চারদিকে অন্ধকার দেখছে। বাইরে যে আলো আছে সে আলোতে তারা কখনও আসতে চেষ্টা করছে না। “প্রতিবছর শেষে তারা বলছে আগামী বছর তাদের […]

বিএনপি শুধু ধ্বংসই দেখে: কাদের

বৃহস্পতিবার দুপুরে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি । সরকার দেশ ধ্বংস করে দিচ্ছে বলে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এতদিন সবকিছুতে না ছাড়া কিছুই দেখতে পেত না। এখন সবকিছুতে দেখতে পায় ধ্বংস আর ধ্বংস। সরকার নাকি গণতন্ত্র, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। “আমরা বলতে […]

শুধু প্রতিবাদ আর মানববন্ধনে ‘মুক্তি’ হবে না: গয়েশ্বর

বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তার এমন মন্তব্য আসে। গয়েশ্বর বলেন, “আগামীকাল পহেলা জানুয়ারি, ২০২১, এরপর আগামী ৩১ ডিসেম্বর ২০২১। প্রতিদিন যদি আমরা প্রতিবাদ করি তাতেও আজকে যা চলছে, তা কখনোই কমবে না, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে কারণেই আজকে শুধু প্রতিবাদ আর মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পথ খোলা নেই। “আমাদের […]

ছাত্র মৈত্রীর নেতৃত্বে জুয়েল-আলো

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অদিতি আদৃতা সৃষ্টিসহ ৫৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ হয়। সমাবেশ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র […]

নির্বাচনের দুই বছর পূর্তিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে জয় পেয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বার সরকার গঠন করে। ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনে ছাত্রলীগের শোভাযাত্রা বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে […]

জাতীয় প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব বাছাইয়ে ভোট বুধবার

বুধবার প্রেস ক্লাবের মিলনায়তনে সদস্যদের সরাসরি ভোটে ২০২০-২১ মেয়াদের নেতৃত্ব নির্বাচিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পরে গণণা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাতীয় প্রেক্লাবের সদস্যদের মধ্যে এবার মোট একহাজার ১৫১ জন ভোট দেবেন। বুধবারের ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত […]