জাতীয় প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব বাছাইয়ে ভোট বৃহস্পতিবার

বৃহস্পতিবার প্রেস ক্লাবের মিলনায়তনে সদস্যদের সরাসরি ভোটে ২০২০-২১ মেয়াদের নেতৃত্ব নির্বাচিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পরে গণণা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাতীয় প্রেক্লাবের সদস্যদের মধ্যে এবার মোট একহাজার ১৫১ জন ভোট দেবেন। ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের […]
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালন করে আসছে আওয়ামী লীগ। দিনটি উপলক্ষ্যে বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “২০১৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস করেছে […]
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করবে বাম জোট

বুধবার শাহবাগ মোড়ে এক সমাবেশ থেকে জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী রতন জানান, আগামী ৬ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ সমাবেশ হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরর নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল জোটের। পল্টন মোড়ে সমাবেশ করে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের […]
নতুন বছরে সরকার বদলের প্রত্যাশা ফখরুলের

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “এবছর শেষ হচ্ছে। আগামী বছরে আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য। “আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।” দলের […]
৫৯ পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থী ঘোষণা

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মনোনীত প্রার্থীদের আগামীকাল গুলশান কার্যালয় থেকে দলীয় প্রত্যায়ন পত্র সংগ্রহ করতে বলা হয়েছে। মনোনীত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও রংপুর ৩০ ডিসেম্বের বেলা ১১টায়, ঢাকা ও ময়মনসিংহ বেলা ১২টায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল দুপুর ২টায় বিতরণ করা হবে। ৫৯ পৌরসভায় […]
শুধু মুক্তিযোদ্ধারাই রাজপথের লড়াইয়ে: হাফিজ উদ্দিন

মঙ্গলবার বিকালে একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আজকে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, কৈ প্রতিবাদ কোথায়? দেশে গণতন্ত্র নেই, প্রতিবাদ কোথায়? বলতে দ্বিধা নেই সারা বাংলাদেশে বিশেষ করে এই ঢাকা শহরে একমাত্র মুক্তিযোদ্ধারাই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। “অনেক রাজনৈতিক দল আছে, তারা কে কীভাবে ক্ষমতায় যাবে সেই অংক কষছে। গণতন্ত্রের জন্য তাদেরকে রাজপথে […]
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবার নাম পাঠ্যপুস্তকে চান জাফরুল্লাহ

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি এই দাবি জানান। তিনি বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রত্যেকের নাম ইতিহাসে আসা উচিত। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করি না। আমরা এক ব্যক্তির সম্পূর্ণ দেশে পরিণত করেছি। “আমাদের সৈনিকরা জীবন দেন দেশরক্ষার জন্য, নাম হয় সেনাপ্রধানের। ইতিহাস সৃষ্টি করে সাধারণ মানুষ […]
ওবায়দুল কাদেররা যা করছেন, তা ‘ডার্টি ওয়ার’: রিজভী

রাজধানীতে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, “২০১৮ সালের ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি। যা হয়েছে, তা হলো- নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে ভোট ডাকাতি। চেয়েছিল.. আসলে ৩০ ডিসেম্বর নিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা যা করছেন, যা বলছেন তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের […]
পৌর নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান মঙ্গলবার বলেন, সোমবার ভোট হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার আগেই খুলনার চালনা পৌরসভার মেয়র পদের একজন প্রার্থী […]
রোহিঙ্গা স্থানান্তরে বিরোধিতা অযৌক্তিক: কাদের

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় দল ভাসানচরে রওনা হওয়ার পর সোমবার দুপুরে ঢাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কাদের বলেন, “মিয়ানমারের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকার ভাসানচরে অধিকতর সুযোগ-সুবিধা দিয়ে রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। “যারা ইতোমধ্যে ভাসানচরে গিয়েছে, তারা আনন্দ উল্লাস-স্বস্তি প্রকাশ করলেও কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাসানচরে জোরপূর্বক স্থানান্তরের […]