ক্যাটাগরি

পৌর ভোটে ক্ষমতাসীনদের তাণ্ডব চলছে: রিজভী

সারাদেশে ২৪টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণের মাঝপথে সোমবার বেলা ১২টায় ঢাকায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। যাতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিজভী বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা […]

মাঠে খেলছে আমলারা, রাজনীতিকরা দেখছে: জিএম কাদের

তিনি বলেছেন, “রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই। রাজনীতির মাঠে খেলছে আমলারা, রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।” রোববার ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা এখন দেশ পরিচালনায় ‍উপেক্ষিত। “কাজকর্মে এমপি সাহেবদের খবরই নেই, আর সচিব সাহেবরা সব […]

ক্ষমতায় থাকতে বিদেশিদের সন্তুষ্ট করছে সরকার: গয়েশ্বর

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখালে যায়, বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য, চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য।” “বাইরের শক্তিকে সন্তুষ্ট করে, জনগণকে বঞ্চিত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকটা জবরদখলের মতো আছে এবং এটাকে দীর্ঘমেয়াদী করার জন্যই আরও বিদেশি স্বার্থে দেশের স্বার্থ […]

নির্বাচন নিয়ে সরকার ও ইসির একই বয়ান: রিজভী

মোটর সাইকেল চাপায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাবিজা বেগমের মারা ঘটনা তুলে ধরতে রোববার এক জরুরি সংবাদ সম্মেলন তিনি বলেন, “বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া। ওরা নির্বাচন ঘোষণা করবে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধীদলের কেউ যদি সাহস করে নির্বাচনে নামে তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়গ। […]

মানুষ বিএনপিকে ‘কেমন দেখতে চায়’, জানালেন কাদের

নিজের বাসভবনে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয়ের আগেই হেরে যায়। বিএনপির রাজনীতি কচ্ছপের মত, তারা একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়।” সরকার দেশকে ‘বিএনপি শূন্য’ করতে চায়, এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এই অভিযোগ অবান্তর, সরকার বিএপিকে শক্তিশালী […]

পৌর ভোট: তৃতীয় ধাপে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।  

কর্মসংস্থানের দাবিতে যুব ইউনিয়নের বিক্ষোভ

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। কর্মসূচি থেকে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ, আউটসোর্সিংয়ে নিয়োগ বন্ধ এবং ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তার দাবি জানান যুব ইউনিয়নের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ যুব ইউনিয়ন আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, সাধারণ […]

জুনোর কীর্তি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার নাগরিক শোকসভায় এ দাবি তোলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, যিনি নিজেও মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন। জাফরুল্লাহ বলেন, “আজ যারা ইতিহাস লেখেন, তারা ইতিহাসের অংশ নন। ইতিহস  নির্মাণ করেন যে সাধারণ মানুষ তাদের কথা আমরা ভুলে যাই। জুনোর ইতিহাস আমরা বুঝতে চাই না। জুনোর কথা, মুক্তিযুদ্ধে তার অবদান যাতে কেউ […]

‘সাম্প্রদায়িক শক্তিগুলোকে নিয়ে দ্বিমুখী খেলায় সরকার’

শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারকে বলতে চাই, আপনারা আজকে পরিষ্কারভাবে কথা বলুন। আগামী বছর আমরা মুক্তিযুদ্ধের ৫০ বছর পালন করব। সাপের মুখে চুমু খাবেন, ব্যাঙের মুখেও চুমু খাবেন- এই দ্বিচারিতা, দ্বৈতনীতি বন্ধ করতে হবে। “আজকে সাম্প্রদায়িক শক্তিগুলো, মৌলবাদী শক্তিগুলোকে ভোটের সময় চুমু দেবেন আর সময় সময় রাস্তায় নামাবেন এই খেলা বন্ধ করুন।” ভাস্কর্য […]

অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়া হচ্ছে: হাছান

শনিবার দুপুরে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, “সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন। যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন, সুযোগসন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, […]