‘গ্রুপিং’ বন্ধ না হলে আন্দোলনে সফলতা আসবে না: গয়েশ্বর

শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এই সরকারকে হটাতে হবে- ওয়াদা করি প্রতিদিন। ডেইলি প্রতিশ্রুতি নেই- দলের ভেতরে বিভেদ চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে “কিন্তু এখান থেকে বাইর হয়ে গিয়ে ৩/৪ লইয়া দোকানে বইসা কারে সাইজ করতে হইব- তা নিয়ে আলাপ করি আমরা। এরকম হলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব না।” দলের শক্তিকে […]
রাজনীতি যেন খেলায় না ঢোকে: কাদের
শনিবার প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এক সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কাদের বলেন, “খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একটির ওপর যেন আরেকটির নেতিবাচক প্রভাব না পড়ে। সকলের রাজনৈতিক বিশ্বাস আছে, থাকতে পারে। তাই বলে তার […]
পৌর ভোট: অধিকাংশ মেয়র প্রার্থীই ব্যবসায়ী

বাকিদের মধ্যে কৃষি, শিক্ষকতা, আইনজীবী, সাংবাদিক, ঠিকাদার, গ্রাম্য চিকিৎসকও রয়েছেন। শিক্ষকতা পেশায় থাকা সর্বোচ্চ ডিগ্রিধারী রয়েছেন একজন ‘পিএইচডি’; স্বাক্ষরজ্ঞান সম্পন্নও রয়েছেন জনাসাতেক। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। এসব পৌরসভার ৯০ জন মেয়র প্রার্থীর মধ্যে ৮২টি হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশন সব প্রার্থীদের হলফনামা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছে। নির্বাচনউপযোগী […]
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন: কাদের

শুক্রবার দুপুরে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, “নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরূহে রূপান্তরিত হয়না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার […]
আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। ৬৮ বছর বয়সী আ খ ম জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। শোকবার্তায় শেখ হাসিনা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আ খ ম জাহাঙ্গীরে সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কথা স্মরণ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হল।” […]
করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকানোর প্রস্তুতি আছে: কাদের

বৃহস্পতিবার দুপুরে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনাভাইরাস আরও প্রাণঘাতি রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “ইউরোপ-আমেরিকার অবস্থা ভয়াবহ। এই অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। টিকা সমস্যা সমাধানের একমাত্র উপায় নয় বলে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মনে […]
ফখরুলের কথায় মনে হয়, তিনি মহামারী বিশেষজ্ঞ: তথ্যমন্ত্রী

তিনি বলেছেন, “এটি আহাম্মকের বক্তব্য ছাড়া তো অন্য কোনো কিছু নয়।” সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদের এমন মন্তব্য আসে। করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় দেশে সংক্রমণ এড়াতে যুক্তরাজ্যসহ সব দেশের সঙ্গে বিমানের ফ্লাইট বন্ধের দাবি জানিয়ে বুধবার একটি বিবৃতি দেন বিএনপি মহাসচিব। সে বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী […]
২০২০: মহামারীর খাঁড়ায় ঘরবন্দি রাজনীতি

ঢাকার কেরানীগঞ্জের রাজনৈতিক কর্মী ফাতেমা বেগমের এই ভাষ্যেই ফুটে উঠল পেরিয়ে আসা ২০২০ সালের রাজনীতির চালচিত্র। দেশের রাজনীতির মাঠ ২০১৯ সালে ছিল নিস্তরঙ্গ; তা পেরিয়ে ২০২০ সালের শুরুতেই দেখা দেয় কোভিড-১৯ মহামারী। আর তাতে জীবন বাঁচাতে রাজনীতি ঢুকে যায় ঘরে। মিছিল, সমাবেশ, হাত মেলানোর মতো জনসংযোগের চেনা দৃশ্যগুলো হয়ে যায় উধাও। মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের […]
বিমান চলাচল বন্ধের দাবি বিএনপির

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই দাবি জানান। করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সৌদি আরবসহ কয়েকটি দেশ সব আন্তর্জাতিক ফ্লাইটই বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে ফখরুল বলেন, “যুক্তরাজ্যে কোভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে […]
বাংলাদেশ-ভারত রক্তের বন্ধনে আবদ্ধ: আ. লীগ কার্যালয়ে দোরাইস্বামী

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান। দোরাইস্বামী বলেন, “বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। আজকের এই সুসম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে যা ভবিষ্যতে আরো জোরদার হবে। আমার বাবা মুক্তিযুদ্ধে […]