সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি বিএনপির

সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির ঘোষিত কালো পতাকা কর্মসূচি চলাকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, “সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের যে নির্বিচারে হত্যা হতে হচ্ছে, নিহত হতে হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। এটা আমাদের একটা প্রতিবাদ। সেই […]
নির্বাচনের বার্ষিকীতে বিক্ষোভ করবে বিএনপি
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করে।” ফখরুল বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে জেলা ও […]
দুই ভাইস চেয়ারম্যানের বিষয়ে ‘সিদ্ধান্ত নেয়নি’ বিএনপি

দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার বলেছেন, “উনারা জবাব দিয়েছেন। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, এটা নিয়ে তারা পরে সিদ্ধান্ত নেবেন, দল সিদ্ধান্ত নেবে।” বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, বিষয়টি ‘স্পর্শকাতর’। ভাইস চেয়ারম্যান পদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে […]
ভারত-বাংলাদেশ সীমান্ত ‘বধ্যভূমিতে পরিণত’: রিজভী

সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচির একদিন আগে রোববার এক সংবাদ সম্মেলনে তার এমন মন্তব্য আসে। রিজভী বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে। কিন্তু সীমান্তে বাংলাদেশিদের পাইকারি হারে খুন করে যাবে, অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার বরং বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বৈধ্যতা দিচ্ছে।” তার ভাষায়, “ভোটারবিহীন সরকারের […]
উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে: ফারুক খান

শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে ‘সংগ্রাম ও স্বাধীনতা, স্বনির্ভরতা এবং সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ফারুক খান বলেন, “ধর্মহীন নয়, বরং ধর্মনিরপেক্ষতার পক্ষে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। প্রকৌশলীরা দেশের সোনার সন্তান। দেশের প্রকৌশলীরা পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প […]
দলে সমস্যা নাই, সবাই এক আছি: কামাল হোসেন

শনিবার দুপুরে বেইলি রোডে নিজের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দলে আর কোনো সমস্যা নাই। আমরা সবাই এক আছি। “আগামী ৯ তারিখে আমরা বসব। সব কিছু তুলে ধরা হবে। ওই বৈঠক থেকে পরবর্তি ঐক্যবদ্ধ কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে।” সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সাবেক কার্যনির্বাহী সভাপতি আবু […]
দেশে নয়, দুর্দিন বিএনপির রাজনীতিতে: কাদের

শনিবার নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “সরকার নাকি দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং আরও দায়িত্বশীল বিরোধী দল চায়। শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু বিএনপির অপরাজনীতির জন্যই জনগণ […]
জবাব দিলেন হাফিজ, ‘তোষামোদ’ ছাড়ার আহ্বান

হাফিজ বলেছেন, চিঠি পেয়ে অপমানিত বোধ করে পদত্যাগের কথাও ভাবছিলেন তিনি। তবে জবাব দেওয়ার পর শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দুই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও শওকত মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শাতে বলা হয়। শওকত মাহমুদ জবাব দেওয়ার দুদিন পর শনিবার নয়া পল্টনে দলের […]
৬১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডর সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয় […]
৫৫ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ

সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিতিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোট হবে। চূড়ান্ত প্রার্থীরা হলেন- ১. দিনাজপুর দিনাজপুর সদর সৈয়দ জাহাঙ্গীর আলম২. দিনাজপুর বীরগঞ্জ মোঃ মোকারম হোসেন৩. দিনাজপুর বিরামপুর মোঃ হুমায়ন কবির৪. কুড়িগ্রাম নাগেশ্বরী মোঃ শহিদুল ইসলাম৫. গাইবান্ধা সুন্দরগঞ্জ আবু খায়ের মোঃ মশিউর […]