সাম্প্রদায়িক হানাহানি কঠোরভাবে দমন করা হবে: হাছান

শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম এর স্মরণসভায় তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি। সেই কারণেই মাঝে মধ্যে সেই অপশক্তি ফনা তোলে ছোবল তোলার জন্য। “কিন্তু যেই সম্মিলিত শক্তির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তির কাছে অপশক্তি সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে। তাদের কখনও মাথা তুলে ছোবল […]
বিদেশি সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ: কাদের

শুক্রবার রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। কাদের বলেন, “যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের […]
ভাস্কর্যবিরোধিতা পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু: ওয়ার্কার্স পার্টি

শনিবার দলটির এক বিবৃতিতে ধর্মভিত্তিক এসব সংগঠনের নেতাদের একাত্তরে পরাজিত শক্তির ‘উত্তরসূরি’ আখ্যায়িত করা হয়। বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে মুক্তিযুদ্ধের সকল অর্জনকে উল্টিয়ে দিয়ে বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। যুদ্ধাপরাধের বিচারের কারণে এরা পিছু হটলেও এদের পরাজয় সম্পূর্ণ হয় নাই। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। “মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় সন্নিকটে জেনে পাকিস্তানিদের […]
নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে হেফাজত: সজীব ওয়াজেদ

শুক্রবার রাতে ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্যে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরার পর একথা বলেন তিনি। সজীব ওয়াজেদ বলেন, “আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছি, করে ফেলেছি। তবে এখানে দুঃখের বিষয় একটি সতর্কতায় আমি শেষ করতে চাই, […]
অযথা দূতাবাসে ছুটাছুটি করে লাভ নেই: ফখরুলকে কাদের

শনিবার বগুড়ার আদমদিঘী উপজেলা সম্মেলনে ভিডিওি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিবকে ‘সরকারবিরোধী প্রচারণা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, “ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। অযথা দূতাবাসে ছুটাছুটি করে, গোপন সভা করে, সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে কোনো লাভ নেই। সময় হলেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। […]
ওবায়দুল কাদের সত্য ভুলে গেছেন: রিজভী

অসুস্থতার কারণে দুই মাস চিকিৎসা শেষে শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন বিএনপিরিএই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তোলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণ মুক্তির দাবি জানান। রিজভী বলেন, “র্যাব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত একটি করে সংবাদ সম্মেলন […]
পদ্মা সেতুর প্রশংসা করলেও ব্যয় নিয়ে প্রশ্ন মান্নার

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “যত গালি দেন, উনি (শেখ হাসিনা) পদত্যাগ করবেন না। আমি এজন্য ঠিক করেছি, তার একটা প্রশংসা করি। এটা কোনো দালালি করছি না। সত্যি সত্যি আমি মনে করি, পদ্মা সেতু একটা ভালো কাজ হয়েছে। এটা একটা তো স্বপ্নের সেতু তো বটেই, অন্তত দক্ষিণাঞ্চলের জন্য। কিন্তু এই […]
বরগুনার আ.লীগ নেতা দেলোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জি এম দেলোয়ার হোসেন আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজের বাড়িতে মারা যান। তার ছেলে আমতলী পৌরসভার প্যানেল মেয়র জিএম মুসা জানান, তারা বাবা নিউমোনিয়ায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার দাফন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশজুড়ে কারফিউ বা জরুরি অবস্থা চান অলি

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ করেনার থাবা গত চারদিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। “করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আমি আহবান জানাচ্ছি। অবহেলা করলে দেশের […]
ভাইরাস মোকাবেলায় ‘সর্বদলীয় টাস্কফোর্স’ চায় ঐক্যফ্রন্ট

মঙ্গলবার ফ্রন্টের প্যাডে এক যৌথ বিবৃতিতে গণফোরামের সভাপতি কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী এসব প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হল- সব রাজনৈতিক দল […]