কাদেরকে বাসা থেকে বের হতে মানা করেছি: প্রধানমন্ত্রী

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি নিজেই এতথ্য জানান। করোনাভাইরাস মোকাবেলায় নোয়াখালীর কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের সাথে অবশ্য মন্ত্রী থাকতে পারতো। কিন্তু তাকে আমি বাসা থেকে বের হতে মানা করে..তাকে বের হতে মানা করেছি। কোথাও না যেতে ওবায়দুল […]
জাপার সাবেক সাংসদ এম এ জব্বারের মৃত্যু

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জাপার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৭৬ বছর বয়সী জব্বার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নবম জাতীয় সংসদের সদস্য, জাপার ভাইস চেয়ারম্যান জব্বার স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে […]
প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানাল জামায়াত

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার সমালোচনায় যখন বিএনপি মুখর, তখন সোমবার রাতে তাদের জোটসঙ্গী দল জামায়াতে ইসলামীর অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে গণমাধ্যমে এই বিবৃতি আসে। জামায়াতে ইসলামীর একই ই-মেইল ঠিকানা থেকে দলটির বিবৃতি-বার্তা এসে থাকে। সোমবার রাতে এই বিবৃতি আসার পর এ বিষয়ে জানতে জামায়াতের একাধিক নেতার মোবাইলে ফোন করা হলেও তারা তা ধরেননি। পরে জামায়াতের ওয়েবসাইটে […]
নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখী দাশ পুরকায়স্থ সোমবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাখী দাশের স্বামী পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী রাখী দাশ পুরকায়স্থর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।” […]
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যাকেজ ‘না বুঝেই’ ফখরুলের প্রতিক্রিয়া: তথ্যমন্ত্রী

সোমবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন, এতে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন সেটা না পড়ে না বুঝে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা আশা করেছিলাম, আগের দিন যেহেতু বিএনপি একটি প্রস্তাবনা দিয়েছে […]
ফখরুলকে আবারও ‘অর্বাচীন’ বললেন কাদের

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনেকটাই ঘরবন্দি থেকে সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন এই দুই রাজনৈতিক নেতা। নভেল করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যুহার বেশি থাকায় একে সরকারের ব্যর্থতা বলেছিলেন ফখরুল; তার জবাবে তার গণিতজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাদের। রোববার প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ নিয়ে ফখরুলের বক্তব্যের পরদিন সোমবার নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন কাদের। তিনি বলেন, “বিশ্বজুড়ে […]
বিএনপি নেতা জাফরুল হাসান নেই

জাফরুল হাসান কিডনি জটিলতা ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন জাফর ভাই রোগভোগের পর দুপুরে আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন, কিডনি জটিলতাও ছিল।” আনোয়ার হোসেইন জানান, ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের মরদেহ ফরিদপুরে শহরে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের […]
ত্রাণ বিতরণে দলীয়করণের অভিযোগ বিএনপির

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “মধ্যবিত্তদের পকেটে টাকা নাই, গরীবের পেটে ভাত নাই। চারিদিকে কেবল নাই, নাই, নাই। এইসব মানুষদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করতে সরকার সারাদেশে যেসব চাল বরাদ্দ করেছে ইতিমধ্যে এইসব চাল বিতরণের জন্য তৈরি করা তালিকা নিয়ে দলীয়করণের অভিযোগ উঠেছে। “রাজধানী […]
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা চায় জাপা

রোববার এক বিবৃতিতে দলের চেয়ারম্যার জি এম কাদের এই দাবি জানান। তিনি বলেন, “আমাদের দেশে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। তাই দ্রুত সময়ে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানাই।” বিবৃতিতে তিনি আরও বলেছেন, “ব্যাংক ঋণ দেওয়ার সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন সুশাসন না থাকার কারণে যার ঋণ পাওয়ার […]
প্রণোদনা প্যাকেজে জাতি হতাশ: বাম জোট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ রোববার ঘোষণা করেছেন তাতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এবং এসএমই খাতে ৪.৫ ও ৪% সুদে ঋণ সহায়তার জন্য ২০ হাজার কোটি টাকা, ইডিএফ এর জন্য ১২ হাজার ৫০০ কোটি, প্রি শিপমেন্ট এর জন্য ৫ […]