স্বল্প খরচের ভেন্টিলেইটর

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রোগীর শ্বাসতন্ত্রে জটিলতা তৈরি করে। ফলে শ্বাস-প্রশ্বাসে দেখা দেয় সমস্যা। এই সমস্যা দূর করতে পারে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র, যা সার্বিকভাবে ভেন্টিলেটর হিসেবে পরিচিত। এই চিকিৎসা যন্ত্রটির দাম অনেক। আবার সারা বিশ্বে এর যোগানও অপ্রতুল। বাংলাদেশেও একই চিত্র। তাই কয়েকজন তরুণ সহজে এবং স্বল্প মূল্যে ভেটিলেইটর তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। আর এই বিষয়ে […]
‘লক ডাউন’য়ে যা সংগ্রহে রাখা উচিত

জীবনযাপন-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মহামারীর সময় যে সকল পণ্য সংরক্ষণে রাখা উচিত তা জানানো হল। শুকনা খাবার: প্রয়োজনীয় শুকনা খাবার যেমন- চাল, আটা, ময়দা, ডাল, বিন, মটর ইত্যাদি সংরক্ষণে রাখুন। ওটস বা অন্যান্য শস্য পরবর্তী ১৪ দিনের জন্য সংরক্ষণ করুন। টিন-জাত খাবার: ক্যান বা টিনের কৌটা-জাত খাবারের পুষ্টিমূল্য নিয়ে আত্মবিশ্বাস থাকলে মেয়াদ ঠিক মতো […]
পর্যটন শিল্পে প্রণোদনার আহ্বান

করোনাভাইরাসের প্রভাবে যে সকল কার্যক্রমের উপর আঘাত হেনেছে, পর্যটন এদের মধ্যে অন্যতম। সারা বিশ্বে বন্ধ করা হয়েছে এয়ারলাইন্স। তার প্রভাবে বন্ধ হয়েছে হোটেল, রিসোর্ট, ক্রুজলাইন, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসায়ী ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিসহ প্রত্যক্ষ ও পরোক্ষ পর্যটন প্রতিষ্ঠান। বড় শিল্পখাত হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প। সঙ্গত কারণেই বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের […]
ডায়াবেটিসের ঝুঁকি নির্ণয়ে হাতের জোর

হাতের মুষ্ঠির স্বাভাবিক জোর পরিমাপ করে তার বিপরীতে তুলনামূলক পরীক্ষা চালিয়ে সুস্থ ও স্বাস্থ্যবান মানুষের ‘টাইপ টু ডায়াবেটিস’য়ের ঝুঁকির মাত্রা পরিমাপ করা যেতে পারে। ‘আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’ শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এই তথ্য জানানো হয়। কারণ ‘টাইপ টু ডায়াবেটিস’য়ের সঙ্গে পেশি দুর্বল হয়ে যাওয়ার যে সম্পর্ক আছে। নুতন এই গবেষণায় মানুষের শরীরের […]
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আগুন থেকে সাবধান

করেনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিশ্চয়ই সবাই হাত পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন। হাত পরিষ্কার রাখতে সবচাইতে কার্যকর উপায় সাবান পানি দিয়ে হাত ধোয়া। আর সেটা হাতের কাছে না থাকলেই কেবল ‘হ্যান্ড স্যানিটাইজার’ কিংবা ‘হ্যান্ড রাব’ ব্যবহার করতে হবে। রান্নাঘরে চাই বাড়তি সাবধানতা। কারণ একবেলার খাবারের মাধ্যমেই নিমেষেই পুরো পরিবারে শরীরে পৌঁছে যেতে পারে মারাত্মক এই ভাইরাস। […]
চিকিৎসক ও সেবাদানকারীদের যাতায়াত সেবা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যের রয়েছে গণপরিবহণও রাখা হয়েছে বন্ধ। তবে চিকিৎসক ও সেবাদানকারীদের সবসময়ই বের হতে হচ্ছে। কারণে এই ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে রয়েছেন তারাই। অথচ গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও সেবাদানকরীদের কর্মস্থলে যাতায়াতের জন্য পড়তে হচ্ছে বিভিন্ন অসুবিধায়। আর এই সমস্যাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সমাধানের পথ […]
করোনাভাইরাস: মোবাইল জীবাণু মুক্ত করার উপায়

বিবিসি’র একটি প্রতিবেদনে ইউনিভার্সিটি অফ লন্ডনের অণুজীব-বিজ্ঞানী ডা. লিনা সিরিক সাবান পানি দিয়ে করোনাভাইরাসসহ অন্যান্য জীবাণু পরিষ্কার করার পন্থা জানান। সেই প্রতিবেদনের আলোকে জানানো হল বিস্তারিত। – প্রথমেই ফোনটি বন্ধ করে নিতে হবে। কোনো ‘কেইস’ বা ‘কভার’ ব্যবহার করলে তা খুলে নিতে হবে। পরিষ্কার করার সময় ফোন চার্জে রাখা যাবে না। – হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল […]
কাজের ফাঁকে ত্বকের যত্ন

জীবন-যাপন বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘরে বসে অফিসের কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল। এক বোতল পানি সঙ্গে রাখা: ঘরে অফিসের কাজ করার সময় পাশে এক বোতল পানি সঙ্গে নিয়ে বসুন। আধ ঘণ্টা পর পর এক চুমুক পানি পান করুন। এটা সতেজভাব বজায় রাখে। সম্ভব হলে সকালবেলা এক গ্লাস কুসুম গরম […]
বাসা থেকে অফিসের কাজে মনোযোগ ধরে রাখতে

দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই ঘর থেকে অফিসের কাজ করছেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিটা বর্তমান পরিস্থিতির জন্য নিরাপদ। তবে অন্যমনষ্কতা দেখা দিতেই পারে। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার অভ্যাসও রপ্ত করতে হবে। সেই সঙ্গে ঘরে কাজের পরিবেশ তৈরি করার বিষয়টাও সহজ নয়। এই কাজগুলো সহজ করে দেওয়ার লক্ষ্যে জীবনযাপন-বিষয়ক একটি […]
এ সপ্তাহের রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন ‘ইনিস্টিটিউট অফ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটি’র প্রধান এবং ‘বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটি’র উপদেষ্টা ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি: সপ্তাহের […]