পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন ‘ইনিস্টিটিউট অফ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটি’র প্রধান এবং ‘বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটি’র উপদেষ্টা ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র
সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি: সপ্তাহের শুরুতে প্রেম ভালোবাসা আবেগ
অনুভূতি বেড়ে যেতে পারে, নিয়ন্ত্রণে রাখাই মঙ্গল। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়তে
পারেন। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সপ্তাহের মাঝদিকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও
ভালো হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকতে পারে। সপ্তাহের শেষদিকে যানবাহন চালানো
ও চড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
বৃষ রাশি: সপ্তাহের শুরুতে নতুন বাড়ি করার সুযোগ
এলে তা হাতছাড়া না করাই ভালো হবে। সন্তান সুখবর বয়ে আনতে পারে, যা আপনাকে মানসিক শান্তি
দেবে। সপ্তাহের মাঝদিকে নিজের বুদ্ধির দোষে হাতে আসা কাজ হারাতে পারেন। স্বাস্থ্যের
প্রতি যত্নশীল থাকতে হবে। সপ্তাহের শেষদিকে ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন, তবে আর্থিক
দিক থেকে চাপে থাকতে পারেন।
মিথুন রাশি: সপ্তাহের শুরুতে প্রতিবেশীর কল্যাণে
সামাজিক সুনাম আসতে পারে। কারও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যস্ত সময় পার করতে হতে
পারে। সপ্তাহের মাঝদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে
পড়তে পারেন। সপ্তাহের শেষদিকে অর্থপ্রাপ্তিতে পুরানো ঋণ শোধ হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি
এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
কর্কট রাশি: সপ্তাহের শুরুতে পাওনা টাকা আদায় হওয়ার
সম্ভাবনা প্রবল। আত্মীয় ও সহকর্মীদের কাছ থেকে নিজের উদ্দ্যেগের ক্ষেত্রে যথেষ্ট সমর্থন
মিলতে পারে। সপ্তাহের মাঝদিকে যারা সম্পদ কেনা-বেচা করেন তারা ভালো ফল পেতে পারেন।
সপ্তাহের শেষদিকে প্রেমে প্রত্যাশিত মোড় আসতে পারে। সৃজনশীল ক্ষমতার জন্য প্রশংসা পেতে
পারেন।
সিংহ রাশি: সপ্তাহের শুরুতে জীবনে শুভ কোনো পরিবর্তন
আসতে পারে। আগ্রাসী মনোভাব ত্যাগ করতে পারলে প্রত্যাশা অনুযায়ী অর্থ উপার্যন করতে সক্ষম
হবেন। সপ্তাহের মাঝ দিকে প্রতিবেশির হিংসার কারণে কোনো কাজে বাধা আসতে পারে। সপ্তাহের
শেষদিকে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে আনন্দ খুঁজে নেওয়া চেষ্টা করুন।
কন্যা রাশি: সপ্তাহের শুরুতে নিজের ভুলের জন্য নানা
দিক থেকে অপব্যয় হতে পারে। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি হতে পারে। সপ্তাহের
মাঝদিকে কোনো আকস্মিক অর্থলাভ হতে পারে, যা কোনোরূপ বিনিয়োগ না করে সঞ্চয় করা উচিত।
সপ্তাহের শেষদিকে ভাই বোনের সঙ্গে বিবাদের আশঙ্কা আছে।
তুলা রাশি: সপ্তাহের শুরুতে আপনার উচ্চ মানসিকতার
কারণে আর্থিক ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা দিতে পারে।
বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে
নতুন কাজের যোগাযোগ হতে পারে। রাজনীতিবিদদের সম্মান বাড়তে পারে। সপ্তাহের শেষদিকে আর্থিক
উন্নতি নিশ্চিত।
বৃশ্চিক রাশি: সপ্তাহের শুরুতে কাজের দায়িত্ব দ্বিগুন
বেড়ে যেতে পারে। বিশেষত, যারা সরকারী বাহিনীতে কর্মরত। অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন,
সেখান থেকে উপকৃত হতে পারেন। সপ্তাহের মাঝ দিকে বন্ধুদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা
ভালো হবে, অন্যথায় স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষদিকে বুদ্ধির যথাযথ
প্রয়োগে আসতে পারে সম্মান, সাফল্য ও সম্পদ।
ধনু রাশি: সপ্তাহের শুরুতে দূরের কোনো আত্মীয়ের
সঙ্গে যোগাযোগ হতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ বর্জন করতে হবে। কর্মজীবনে জনপ্রিয়তা
আসতে পারে। সপ্তাহের মাঝদিকে অর্থনৈতির ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো আশা পুরণ হতে পারে।
সপ্তাহের শেষদিকে প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। প্রিয়জনের আঘাত থেকে মানসিক
কষ্ট বাড়তে পারে।
মকর রাশি: সপ্তাহের শুরুতে কারও সঙ্গে অশান্তি
করবেন না, অন্যথায় পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বৈদেশিক উৎস থেকে অর্থপ্রাপ্তি
হতে পারে। সপ্তাহের মাঝদিকে ব্যাংকে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পেতে পারেন। সপ্তাহের
শেষদিকে দুর দেশে থাকা মনের মানুষের কাছ থেকে অপ্রত্যাশিত খবর পেতে পারেন যা আপনাকে
আনন্দিত করবে।
কুম্ভ রাশি: সপ্তাহের শুরুতে ব্যবসায়িদের সুন্দর
কোনো স্বপ্ন পূরণ হতে পারে। স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা ভাগাভাগি করে নিন। স্ত্রী
ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ আছে। চলাফেরা বাড়তি সতর্কতা আবশ্যক। সপ্তাহের মাঝদিকে উচ্চশিক্ষার
যেকোনো কাজে সফল হতে পারেন। সপ্তাহের শেষদিকে নাটক, চলচিত্র ও অভিনয় জগতের মানুষদের
জন্য ভালো সময়।
মীন রাশি: সপ্তাহের শুরুতে অতিরিক্ত লোভনীয় কোনো
আর্থিক সুযোগের দিকে হাত না বাড়ানোই মঙ্গল। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনযোগী হওয়া জরুরি।
স্ত্রীর কথায় বিরক্ত হতে পারেন, তবে তিনিই আপনার জন্য সত্যিই দারুণ কোনো কাজ করে বসতে
পারেন। সপ্তাহের মাঝদিকে সঠিক স্বাস্থ্যসেবায় মনযোগী হলে রোগবালাই থেকে মুক্তি পেতে
পারেন। সপ্তাহের শেষদিকে প্রেমিক-প্রেমিকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় পার
করতে পারেন। কারও কারও বিদেশ থেকে অর্থ পাওয়ার যোগ আছে।
আরও পড়ুন