টিকার চাহিদা কতটা মেটাতে পারবে ভারত?

ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে এক কোটি সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে আগামী ১৬ জানুয়ারি থেকে সেখানে করোনাভাইরাসের টিকাদান শুরু হচ্ছে। কিন্তু ভারতকে শুধু নিজেদের চাহিদা মেটালে চলবে না, প্রতিশ্রুতি অনুযায়ী, বিশ্বের বহু দেশকে তাদের টিকা সরবরাহ করতে হবে। ভারতের টিকা প্রস্তুতকারকরা সেজন্য কতটা প্রস্তুত, তা বোঝার চেষ্টা […]
করোনাভাইরাস: এক দিনে ২৫ মৃত্যু, ১০৭১ রোগী শনাক্ত

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১০৭১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]
‘টিকা নিয়ে বঞ্চনার অনুভূতি যেন তৈরি না হয়’

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দিয়ে তারা সতর্ক করেছেন, প্রথম ধাপে যদি আস্থার সংকট কিংবা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে পুরো কার্যক্রম ভেস্তে যেতে পারে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে যেন বঞ্চনার অনুভূতি বা বিভক্তি তৈরি না হয়।” নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি […]
করোনাভাইরাসে দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত ৬৯২

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও ২২ রোগীর মৃত্যু এবং ৬৯২ রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯২ জনকে নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন হয়েছে। আরও ২২ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৭৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে […]
কোভিড-১৯: দেশে নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্ত রোগী কমেছে

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে আরও ২২ রোগীর মৃত্যু এবং ৬৯২ রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯২ জনকে নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন হয়েছে। আরও ২২ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৭৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও […]
করোনাভাইরাস: গুরুতর রোগীদের ‘আশা দেখাচ্ছে’ আরও দুটি ওষুধ

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণার ফলাফল এখনও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্বাধীন পর্যালোচনার অপেক্ষায় আছে। গবেষণায় দেখা গেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ (রোগ প্রতিরোধ ক্ষমতাকে যা দমিয়ে রাখে) অ্যাকটেমরা ও কেভজারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার ৮.৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে। এ গবেষণায় যুক্ত থাকা লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক অ্যানটোনি গর্ডন বলেন, […]
দেশে অক্সফোর্ডের টিকা প্রয়োগের অনুমোদন

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আজ রাতে ইমার্জেন্সি ইউজের অথরাইজেশন দেওয়া হয়েছে। এখন টিকা আসলে তা ব্যবহার করা যাবে।” কোভিড-১৯ মহামারী শুরুর বছর গড়ানোর পর আশা হয়ে এসেছে টিকা। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে দুই মাস আগেই চুক্তি করে বাংলাদেশ। […]
‘কয়েক সপ্তাহের মধ্যেই’ টিকা রপ্তানি করবে ভারত: বিবিসির খবর

আগের স্থানীয় চাহিদা মেটানোর জন্য ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে বলে যে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তাও নাকচ করেছেন ওই কর্মকর্তা। বিশ্বে প্রতিবছর যত টিকা উৎপাদন হয়, তার ৬০ শতাংশের মত তৈরি হয় ভারতে। বাংলাদেশসহ অনেক দেশই ভারত থেকে করোনাভাইরাসের টিকার প্রথম চালান পাওয়ার জন্য অপেক্ষায় আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকা […]
টিকা রপ্তানিতে কোনো বাধা নেই: সেরাম ইনস্টিটিউটের সিইও

এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান। টুইটে তিনি বলেছেন, “যে কোনো দেশে টিকা রপ্তানির অনুমোদন রয়েছে।” বিস্তারিত আসছে
সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন আছে: সেরাম ইনস্টিটিউটের সিইও

এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান। টুইটে তিনি লিখেছেন, যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই তিনি বিষয়টি স্পষ্ট করতে চান। I would like to clarify two matters; as there is confusion in the public domain, exports of vaccines are permitted to […]