অক্সফোর্ডের টিকা আমদানি-ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ

এই প্রথম করোনাভাইরাসের কোনো টিকা বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেল। এখন ভারত থেকে টিকার চালান পেলেই বড় আকারে টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে সরকার, যা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে নতুন আশার আলো জ্বালবে। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে দুই মাস আগেই চুক্তি করেছিল বাংলাদেশ। এই তিন কোটি ডোজ নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে […]
টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই, অনুমতির অপেক্ষা: বিবিসিকে সেরাম ইন্সটিটিউট

সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তা ‘পুরোপুরি সঠিক নয়’ বলে সেরাম ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়িকে জানিয়েছেন। বিবিসি বাংলা লিখেছে, “তাদের টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কোম্পানিটি (সেরাম ইন্সটিটিউট) এখন অন্য দেশে টিকা রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার […]
পররাষ্ট্রমন্ত্রীও বললেন, টিকা আসা নিয়ে শঙ্কা নেই

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কথা জানানো হয়েছে বলে সোমবার বিকালে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। কবে নাগাদ আসতে পারে- এ প্রশ্নে তিনি বলেন, “সেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ মাসের শেষে। সুতরাং এ মাসের শেষেই আসবে। এটাতে ব্যাঘাত ঘটবে না।” অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ […]
টিকা নিয়ে বাংলাদেশের ‘সমস্যা হবে না’: মন্ত্রী

আর স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নান বলেছেন, চুক্তি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি নাগাদ দেশে টিকা চলে আসবে বলে তারা আশা করছেন। সোমবার সচিবালয়ে করোনাভাইরাস টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী ও সচিব এ বিষয়ে কথা বলেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট […]
টিকা নিয়ে বাংলাদেশের ‘সমস্যা হবে না’: স্বাস্থ্যমন্ত্রী

আর স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নান বলেছেন, চুক্তি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি নাগাদ দেশে টিকা চলে আসবে বলে তারা আশা করছেন। সোমবার সচিবালয়ে করোনাভাইরাস টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী ও সচিব এ বিষয়ে কথা বলেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট […]
চুক্তি নির্ধারিত সময়েই বাংলাদেশ টিকা পাবে, সংশয় নেই বেক্সিমকোর

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকা পাওয়া নিয়ে ‘কোনো অনিশ্চয়তা নেই’। “আমাদের সঙ্গে তাদের (সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়া) নিয়মিত যোগাযোগ আছে। আজও বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা নিশ্চিত, আমাদের সঙ্গে যেভাবে চুক্তি হয়েছে সে অনুযায়ী, সে সময়েই আমরা ভারত থেকে টিকা পাব।” চুক্তিতে কি […]
টিকা রপ্তানির আগে ভারতের চাহিদা মেটাবে সেরাম ইনস্টিটিউট

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পর রোববার এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এ কথা বলেন। তিনি বলেন, ভারত সরকারের চাহিদা অনুযায়ী প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার পর হয়ত তারা টিকা রপ্তানি করতে পারবেন। “ভারতে সবচেয়ে ঝুঁকিতে থাকা […]
টিকার জন্য ৬০০ কোটি টাকা অগ্রিম দিচ্ছে বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে তারা টাকা পেয়েছেন। রোববারই তা ব্যাংকে জমা দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয় ব্যাংক হিসেবে বাংলাদেশের জনতা এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ওই টাকা অগ্রিম হিসেবে গচ্ছিত রাখা হবে। বিনিময়ে সেরাম ইনস্টিটিউট ব্যাংক গ্যারান্টি দেবে। প্রথম চালানের টিকা বাংলাদেশে আসার পর সেরাম […]
প্রতি ডোজ টিকার দাম পড়বে ৪২৫ টাকার মতো: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “প্রতি ডোজ টিকার ক্রয়মূল্য ৪ ডলার। সব খরচ মিলিয়ে দাম পড়বে ৫ ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে ৪২৫ টাকার মতো। “অন্য যে কোনো ভ্যাকসিনের দাম এর চেয়ে বেশি। চায়নিজরা কোনো কোনো ভ্যাকসিন প্রতি ডোজ ২০ ডলারের বেশি দাম চেয়েছে। ফাইজারের ভ্যাকসিনের দাম পড়বে ৩০ থেকে ৩৮ ডলার।” অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার […]
কোভিড-১৯: দিনে শনাক্ত রোগী ছয়শ’র ঘরে নামল

এই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৬৪ জন। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত এক দিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। […]