২০২০: ভাইরাসের দুনিয়ায় জীবন যেমন

যখন বের হন, মুখে থাকে মাস্ক; সঙ্গে নেন হ্যান্ড স্যানিটাইজার। ফিরে এসে জীবাণুনাশক স্প্রে করে ঘরে ঢোকেন, সেরে নেন গোসল। আগে সন্ধ্যায় নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস ছিল, এখন সেটাও সীমাবদ্ধ করেছেন চার দেয়ালের মধ্যে। মাছ-মাংস আর সবজির বাইরে অন্য সব খাদ্যপণ্য অনলাইনে কেনেন সৈয়দ মমিনুল। বাজারে যেতে হলে সে কাজটি চাকরিজীবী দুই সন্তানই করে। লকডাউনের বিধিনিষেধ […]
ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদনে বিশেষজ্ঞ প্যানেলের সায়

বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুজনের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা শুক্রবার বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন। এনডিটিভি জানিয়েছে, সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে (ডিসিজিআই) পাঠানো হবে। ডিসিজিআইয়ের অনুমোদন পাওয়ার পর এ মাসেই নাগরিকদের টিকা দেওয়া শুরু করতে […]
জানুয়ারিতেই অক্সফোর্ডের টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এই টিকা প্রয়োগের অনুমোদন দেওয়ার দিনই এই আশাবাদ জানিয়েছেন মন্ত্রী। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের দৃষ্টিতে সবচেয়ে কার্যকরভাবে করোনাভাইরাস সামাল দেওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে থাকা উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ভ্যাকসিন আনার প্রক্রিয়া মোটামুটি শেষ। ভ্যাকসিন আসার একটা সম্ভাব্য সময় […]
কোভিড-১৯: যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

বিবিসি লিখেছে, অক্সফোর্ডের টিকার অনুমোদন পাওয়ার বিষয়টি যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’, কারণ এর মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের সুযোগ তৈরি হল, যার লক্ষ্য হবে মানুষের জীবনকে যতটা সম্ভব স্বাভাবিকতায় ফিরিয়ে আনা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে […]
অ্যান্টিজেন: ২৫ দিনে ১৭০৪ নমুনা পরীক্ষা

এই হার বেশ কম বলে সংশ্লিষ্টরা স্বীকার করছেন। তবে তারা বলছেন, গোটা দেশেই মানুষের নমুনা পরীক্ষা করানোর আগ্রহ কম, সেটা অ্যান্টিজেনই হোক কিংবা আরটি- পিসিআর। আর লক্ষণ-উপসর্গ থাকলেই কেবল অ্যান্টিজেন পরীক্ষা করায় তাও এতে ভূমিকা রাখছে। গত মার্চে বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা চলছিল, যা […]
২০২০: স্বাস্থ্যের যে যে রোগ চিনিয়ে দিল মহামারী

কোথায় কোথায় প্রস্তুতির অভাব ছিল, তা যেমন এই মহামারীর মধ্যে স্পষ্ট হয়েছে, তেমনি বেরিয়ে এসেছে স্বাস্থ্যখাতের কিছু অনিয়ম আর দুর্নীতির তথ্য। নতুন এই করোনাভাইরাসের উৎস এখনও মানুষের অজানা; এর কোনো ওষুধ এখনও আবিস্কার করা যায়নি। কিছু টিকা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের হাতে তা পৌঁছাতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গতবছর ডিসেম্বরের শেষে চীনের উহানে নতুন […]
জানুয়ারির শেষ দিকে দেশে আসবে কোভিড-১৯ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেছেন, “আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। জানুয়ারির শেষের দিকে আসবে। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ।” বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন জাহিদ মালেক। দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে নতুন করোনাভাইরাসের টিকা দেওয়ার খসড়া পরিকল্পনা তৈরি করেছে সরকার। প্রথম […]
কোভিড-১৯ টিকা: ‘ঝুঁকি নিতেই হবে’

‘কোভিড-১৯ টিকা: কে, কখন, কিভাবে পাবে’ শীর্ষক আলোচনায় বক্তারা টিকা আমদানি ও প্রয়োগে বেসরকারি খাতকেও যুক্ত করার আহ্বান জানান। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম রোববার ভার্চুয়াল এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক মোস্তাক রেজা চৌধুরী। তিনি বলেন, নতুন করোনাভাইরাসের টিকার প্রয়োগ বাংলাদেশসহ […]
কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী ৫ লাখ ছুঁই ছুঁই

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার […]
করোনাভাইরাসে দেশে মৃত্যু ৭ হাজার ছাড়াল

গত ৪ নভেম্বর দেশে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছিল। এরপর ৩৮ দিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও এক হাজার জন মারা গেছেন। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ যে তথ্য জানানো হয়, তাতে আরও ৩৪ জনের মৃতের খবর আসে। এক দিনের ব্যবধানে মৃত্যু প্রায় দ্বিগুণ বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তর […]