আংটির সঠিক মাপ জানার উপায়

প্রযুক্তির কল্যাণে আর ইন্টারনেটের সুবাদে সুই থেকে উড়োজাহাজ- সবই কেনা যায় অনলাইনে। সেই কেনাকাটায় দেশের সীমান্ত পার হয়ে গেলেও কোনো বাধা নেই। ঘরে বসে যেমন কেনা তেমনি ক্রয় করা পণ্যও ঘরে পৌঁছে যায়। তবে এই পুরো প্রক্রিয়ায় একটা সমস্যা প্রায়শই দেখা যায়, আর তা হল মাপের অমিল। এমনই একটি পণ্য হল আংটি। শুধু অনলাইনে কেনো […]
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?

ক্রিপ্টোতে যাওয়ার খবরটি সরকারী এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে রাশিয়ার সংবাদমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’ শুক্রবার। “আন্তর্জাতিক লেনদেনে ডিজিটাল মুদ্রা ব্যবহারের এই ধারণা নিয়ে আলোচনা চলছে” –বলেছেন রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নীতিমালা বিভাগের প্রধান ইভান চেবেস্কভ। রাশিয়ার ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং ক্রিপ্টো বাজার কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে এ নিয়ে দ্বিধায় রয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ছাড়া, ক্রিপ্টোমুদ্রায় […]
নৌ ক্যাডেটদের দক্ষিণ চীন সাগর `মুক্ত’ রাখতে বললেন বাইডেন

শুক্রবার মার্কিন নৌ ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন দখল করে ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ‘ব্যাকফায়ার করেছে’। মেরিল্যান্ডের অ্যানাপোলিসে এক হাজার ২০০ স্নাতক ক্যাডেটের উদ্দেশ্যে বাইডেন এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন বলেন, এই নৌ ক্যাডেটরা এমন এক সময়ে সামরিক বাহিনীতে প্রবেশ করতে যাচ্ছে যখন বিশ্বজুড়ে […]
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সময় শনিবার রাত ১ টায় শুরু হবে রিয়াল ও লিভারপুলের শিরোপা লড়াই। রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিযানে বড় ভূমিকা রাখতে পারেন দলটির একঝাঁক ব্রাজিলিয়ান। রক্ষণে আছেন সেন্টার-ব্যাক এদের মিলিতাও। স্কোয়াডে থাকলেও অভিজ্ঞ মার্সেলোর অবশ্য শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশ কম। লুকা মদ্রিচ ও টনি ক্রুসের সঙ্গে সফল মিডফিল্ড ত্রয়ীর […]
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে হত্যা

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান। নিহত দেলোয়ার হোসেন (৩৮) উপজেলার সবুর উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন সময়ে ধান, গম, ভুট্টার ব্যবসা করতেন। দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেলোয়ারকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তারপর দেলোয়ারের চিৎকার শুনে রেললাইনের ধারে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।” দেলোয়ারের মা দিলজান খাতুন বলেন, “পীরগাছা বাজারের একটি দোকানের জায়গা নিয়ে ফারুকের সঙ্গে দেলোয়ারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ কারণে তারা আমার ছেলেকে মেরে ফেলেছে । ” সহকারী পুলিশ সুপার বলেন, রাতেই অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। তবে ফারুককে আটক করা যায়নি। “হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু ক্লু পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।”
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জেলা পুলিশের সহকারী সুপার আশরাফুল আলম পলাশ জানান। নিহত দেলোয়ার হোসেন (৩৮) উপজেলার সবুর উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন সময়ে ধান, গম, ভুট্টার ব্যবসা করতেন। দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেলোয়ারকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফারুক […]
ছাত্রদলের উপর হামলা ‘উপর মহলের’ নির্দেশে: মোশাররফ

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি বলেন, “যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা তাদের উপরতলার নেতাদের নির্দেশেই এ কাজ করেছে। “আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গা, সরকারের সর্বোচ্চ স্থান থেকে এসব নির্দেশে তারা অপকর্ম করছে।” ঢাকা বিশ্ববিদ্যলয় এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ সমাবেশ করে যুবদল। মোশাররফ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী গুণ্ডারা […]
ক্লেমন বাজারে এলো নতুন রূপে

তেজগাঁওয়ের আকিজ হাউজে গত ২২ মে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নবযাত্রা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ ভেঞ্চারস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ আলমগীর। এছাড়াও আকিজ গ্রুপের অন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকিজ বেভারেজ বলছে, ২০০৮ সালে ক্লেমন বাজারে আসে। ক্লেমনের ‘ক্লিয়ারলি লেমনি টেস্ট’ ভোক্তাদের […]
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুর। ফ্রান্সের প্যারিসে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এবারের ফাইনালের মূল ভেন্যু ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ। কিন্তু দেশটি ইউক্রেইনে আক্রমণ করার পর সেখান থেকে ম্যাচটি প্যারিসে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লপ ইউক্রেইনের মানুষদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। “আমি খুশি যে […]
সেই শহীদ মিনারে গাফফার চৌধুরীকে শেষ বিদায়

শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন প্রয়াত এই সাংবাদিক-সাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরী ৮৮ বছর বয়সে কয়েক মাস চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে যুক্তরাজ্যে মারা যান। শনিবার সকালে লন্ডন থেকে বিমানে […]