বিমানবন্দরে হয়রানির লিখিত অভিযোগ জানানোর পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্থানীয় সময় শুক্রবার বিকেলে লিসবনের একটি রেস্টুরেন্টে পর্তুগাল আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসীরা বিদেশ গমনে বা স্বদেশে ফিরতে বিমানবন্দরে কোন প্রকার হয়রানির শিকার হলে তা সরাসরি লিখিত আকারে অভিযোগ করুন।” পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে […]
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার

রাশিয়ার মামলা করার কথা দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাডজর’ নিশ্চিত করেছে শুক্রবার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার হাজার হাজার সৈন্য পাঠানোর পর থেকেই কনটেন্ট, সেন্সরশিপ, ডেটা এবং স্থানীয় প্রতিনিধি বিষয়ে বেশ কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদে জড়িয়েছে মস্কো। “বর্তমানে এটি পুরোপুরি একটি ‘তথ্য যুদ্ধে’ পরিণত হয়েছে।” – প্রতিবেদনে বলেছে রয়টার্স। রাশিয়া অঞ্চলে […]
চুয়াডাঙ্গা-টাঙ্গাইলে ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গায় অভিযান চালান জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। এ সময় যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদের সিলাগালা ও জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা […]
‘প্রেমিকের’ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ

শনিবার সকালে উপজেলার শিবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান। নিহত বিউটি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড় গ্রামের বাসিন্দা। ওসি বলেন, “প্রেমের টানে গত ২১ এপ্রিল বিউটি তার বাড়ি থেকে শিবপুর গ্রামে উজ্জ্বলের বাড়িতে আসেন। এ অবস্থায় উজ্জ্বল তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে […]
ভারতে ব্যাপক কয়লা ঘাটতির আশঙ্কা, বাড়ছে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অভ্যন্তরীণ এক উপস্থাপনা দেখে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের ধারণা সেপ্টেম্বর প্রান্তিকে স্থানীয় পর্যায়ে কয়লা সরবরাহ চাহিদার তুলনায় ৪ কোটি ২৫ লাখ টন কম হতে পারে; এই সংখ্যা আগের ধারণার চেয়ে ১৫ শতাংশ বেশি। বিদ্যুতের বাড়তি চাহিদা ও কয়েকটি খনি থেকে কম কয়লা উৎপাদনের কারণে এমনটি হবে বলে […]
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল

ডিভাইসটির উন্মোচন পেছানোর বিষয়টি উঠে এসেছে কোরিয়া ভিত্তিক প্রযুক্তিবিষয়ক সাইট ‘দ্য ইলেক’-এর প্রতিবেদনে। গুগলের অন্যান্য ডিভাইসের নামের পাশাপাশি ‘ইজপিক্সেল২০২২ফোল্ডএবল’ কথাটি পাওয়া গেছে গুগল ক্যামেরা অ্যাপে। “এর মানে হচ্ছে কিছু একটা ঘটছে”- প্রতিবেদনে বলেছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ। গুগলের ঘোষণা দেওয়া ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ‘পিক্সেল ৬এ’, ‘পিক্সেল ৭’, ‘পিক্সেল ওয়াচ’ ও ‘পিক্সেল ট্যাবলেট’। তবে, এসব ডিভাইস […]
ইভিএম দেখতে যাচ্ছেন সাক্কু-কায়সারের প্রতিনিধি

সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রমে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে ৩৪ জনের নাম পাওয়া গেছে বলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান। এরই মধ্যে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে দুজন, স্বতন্ত্র প্রার্থী ও সদ্যসাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে দুজন এবং নিজাম উদ্দিন কায়সারের পক্ষে একজন প্রতিনিধির নাম জমা […]
প্রচারে নেমে পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ সাক্কুর

শুক্রবার পছন্দের প্রতীক ‘টেবিল ঘড়ি’ পেলেও শনিবার সকাল থেকে প্রচারে বের হন এই স্বতন্ত্র প্রার্থী। বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। দুইবারের মেয়র বলেন, “শুক্রবার গভীর রাতে নগরীর চকবাজার, কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে মুখোশধারী কয়েকজন। এ ছাড়া […]
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ

এই প্রদর্শনী উদ্বোধন করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মু নজরুল ইসলাম। বাংলাদেশ নিয়ে বাহরাইনে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনীর এমন আয়োজন এই প্রথম বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মোস্তাফিজুর রহমান এবং ফ্রিল্যান্স আলোকচিত্র আব্দুল মোমিনের তোলা ৭০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। এসব ছবিতে কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য […]
পারস্য উপসাগরে গ্রিসের ২ জাহাজ জব্দ করেছে ইরান

‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে, তেহরান এমন সতর্কতা জানানোর কিছুক্ষণ পর শুক্রবার ইরানি বাহিনীগুলো ওই দুটি জাহাজ জব্দ করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী বলেছে, “আজ রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমায় লঙ্ঘনের দায়ে দুটি গ্রিস ট্যাংকার জব্দ করেছে।” ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে রেভল্যুশনারি গার্ডস ওই তথ্য […]